ত্রিপলের আবেদনে সই না করার অভিযোগ, দুবরাজপুরে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

ত্রিপলের আবেদনে সই না করার অভিযোগ, দুবরাজপুরে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

 

ত্রিপলের আবেদনে সই না করার অভিযোগ
ত্রিপলের আবেদনে সই না করার অভিযোগ, দুবরাজপুরে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

 

আজ খবর ( বাংলা ) [দুবরাজপুর] বীরভূম ,পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৬ : পরিষেবায় বঞ্চনার অভিযোগ প্রধানের বিরুদ্ধে । দুবরাজপুর ব্লকের পদুমা গ্রামপঞ্চায়েতের শিবরাওতাড়া গ্রামে একটি ত্রিপল পাওয়ার আবেদনপত্রে সই না করার অভিযোগকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি বুথ সভাপতি রাজকুমার ব্যানার্জী ।

joyeeta das ad

শিবরাওতাড়া গ্রামের বাসিন্দা তথা বিজেপি বুথ সভাপতি রাজকুমার ব্যানার্জী একটি ত্রিপলের জন্য আবেদনপত্রে পঞ্চায়েত প্রধানের সই করানোর উদ্দেশ্যে ফোনে পদুমা গ্রামপঞ্চায়েতের প্রধান সেখ সবের মহম্মদের সঙ্গে যোগাযোগ করে । রাজকুমার বলে, “প্রধান তাঁকে স্পষ্ট জানিয়ে দেয় তিনি ওই আবেদনপত্রে সই করবে না । এইবিষয়ে যা করার বা যেখানে জানানোর আছে সেখানে জানাতে পারে । প্রধান শিবরাওতাড়া সংসদ থেকে নির্বাচিত সদস্য নয় বরং ঘোড়াতোড়ি সংসদ থেকে নির্বাচিত হয়েছে ।

Screenshot 2026 08 27 140127

সেইকারণে শিবরাওতাড়া এলাকার সংশ্লিষ্ট নির্বাচিত সদস্যের কাছ থেকেই আবেদনপত্রে সই করিয়ে নেওয়ার কথা বলা হয় ।” রাজকুমার ব্যানার্জী প্রধানকে বলে, “আপনি তো সমগ্র পঞ্চায়েত এলাকার প্রধান ও জনপ্রতিনিধি ।” এরপর প্রধান তাঁর সঙ্গে হুমকির সুরে কথা বলে । বিজেপি বুথ সভাপতির অভিযোগ, একজন পঞ্চায়েত প্রধান হিসেবে এলাকার সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা দায়িত্ব । পদুমা গ্রামপঞ্চায়েতের প্রধান সেখ সবের মহম্মদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Ad Grafity

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *