বাংলাদেশ-চীনের গোপন বৈঠকের ওপর নজর রাখছে ভারত

nnews1 1

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক]  ঢাকা, বাংলাদেশ, ১৯/০১/২০২৬ :  বাংলাদেশ ফের একবার দ্বিপাক্ষিক বন্ধুত্ত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীনের দিকে.  চীনও সেই বন্ধুত্ব স্বীকার করে এক ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশের দিকে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাংলাশদেশে কর্মরত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।  গোপন ঐ  বৈঠকে দুই দেশ নিজেদের স্বার্থে নানারকম সুযোগ সুবিধা আদান প্রদানের কথা লোচনা করেছেন বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে এই বৈঠককে বাংলাদেশ অবশ্য সৌজন্যমূলক বলে আখ্যা দিয়েছে। তবে ইদানিং দুই দেশের গতিবিধি থেকে এটা  স্পষ্ট যে ঐ  দুই দেশ নিজেদের মধ্যে দীর্ঘ মেয়াদি বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে।  ঐ  বৈঠকে তিস্তা নদী ও প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। চীন প্রতিনিধি দল তিস্তা প্রকল্পের জায়গাগুলি ঘুরে দেখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

চীনের সাথে বাংলাদেশের বৈঠকে চিকেনস নেক এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নিয়েও কিছু কথা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টির ওপর নজর রাখছে ভারত।  নিরাপত্তার দিক থেকে সর্বোচ্য সতর্কতা নিয়েছে ভারত সরকার। আর কিছুদিন পরেই দেশ উদযাপন করবে প্রজাতন্ত্র দিবস। তার আগেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে ভারত।


 

Share this news article