ভারত আর কয়েক বছরের মধ্যে বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হবে

news10 1

দাভোসের  অর্থনৈতিক ফোরামে আত্মবিশ্বাসী ভারত 

 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দাভোস , সুইজারল্যান্ড, ২১/০১/২০২৬ :  সুইজারল্যাণ্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে ভাষণ  দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে। ”

২০২৬ এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলছে সুইজারল্যান্ডের দাভোসে ।  এই ফোরামে উপস্থিত রয়েছে বিশ্বের তাবড় বড় দেশগুলি, যারা  অর্থনীতিতে গোটা বিশ্বকে দিশা দেখিয়ে চলেছে। ভারতও রয়েছে সেই আন্তর্জাতিক মহামঞ্চে।  সেখানেই দেশের হয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “গত এক দশক ধরে ভারত যেভাবে পরিকল্পনা করে এগিয়ে চলেছে  এবং বাস্তবে সেই পকল্পনাকে রূপায়িত করে এসেছে, তাতে করে আর কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হবে। সেই লক্ষ্যেই ভারত প্রতিদিন এগিয়ে চলেছে।”

অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত যেভাবে এগিয়ে গিয়েছে তাতে দেশের সামগ্রিক রিয়েল গ্রোথ রেট ৬ থেকে ৮% হবে। তিনি এই বিষয়টি বোঝাবার বলেন, “দেশের সাধারণ মানুষ ফিজিকাল, ডিজিটাল এবং সামাজিক ক্ষেত্রে ব্যাপক হরে বিনিয়োগ  করছে। সমগ্র সমাজের উন্নয়নই সমগ্র জাতির উন্নয়ন এবং সর্বোপরি সমগ্র দেশের উন্নয়ন। দেশে প্রস্তুতকারী সংস্থার বিনিয়োগ ও নতুন নতুন চিন্তাধারা প্রয়োগের আধিক্য দেখা দিয়েছে। জটিল বিষয়গুলিও এখন সরলীকৃত হয়ে  যাচ্ছে। এই সব কিছুই একটা দেশকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যায়। এই উন্নয়নের গতিকে আরও ধারালো করেছে উন্নত প্রযুক্তি। তাই আমরা ৯৫% নিশ্চিত যে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হতে চলেছে । ”


 

Share this news article