পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে হবে কাদের ? দেখুন আজকের রাশিফল

পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে হবে কাদের ? দেখুন আজকের রাশিফল

 
আজ খবর (বাংলা), আজকের খবর , ০৬/০২/২০২৬ : 
 
মেষ  রাশি : শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাঁরা পারিবারিক অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তাঁরা আজ সতর্ক থাকুন।  নিয়মের বাইরে যাবেন না.  আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।  বাড়ির কনিষ্ঠ কারোর অসুস্থতা চিন্তায় ফেলবে।  প্রেমে পড়তে পারেন, কাউকে অতিরিক্ত ভালো লেগে যেতে পারে।  নতুন পরিকল্পনা এবং উদ্যোগ নিতে পারেন।  পারিবারিক ক্ষেত্র অত্যন্ত উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি :  কর্মক্ষেত্রে সিনিয়ার কেউ চাপ সৃষ্টি করতে পারে,  তবে বিচলিত না হয়ে সব কিছুর মোকাবিলা করুন।  আজ যারা আপনাকে ঋণ  নেওয়া অর্থ ফেরত দেবে বলে কথা দিয়েছিল, তারা পুরো অর্থ ফেরত দিতে পারবে না।  ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না।. প্রেমের ক্ষেত্র খুবই ভালো পরিবেশ তৈরী করবে।  পারিবারিক ক্ষেত্র মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি :  সঙ্গী / সঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আজ শেয়ার বা ফাটকায় টাকা বিনিয়োগ করা যেতে পারে।  আপনার রসিক ভাব আপনার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে।  কাছের মানুষ কাছে না থাকলেও তাকে অনুভব করতে পারবেন, তা সে আপনার কোনো বন্ধুও হতে পারে।  কর্মক্ষেত্রে শুভ   .সংবাদ পাবেন। পারিবারিক দিক থেকে প্রচুর ভালোবাসা পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কর্কট রাশি :  হাসিখুশি থাকুন, নিজেকে সংযত রাখুন। ব্যয় কমান, উপার্জন বৃদ্ধি পাবে।  নিজের কাজ ছেড়ে আজ অন্যের জন্যে প্রচুর সময় নষ্ট হবে, যা আপনাকে হতাশ করতে পারে।  আত্মীয় বন্ধুবান্ধবরা আপনাকে কোনো না কোনো ভাবে সহায়তা করবে।  বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার অনুপস্থিতিতে আপনার কর্মক্ষেত্রে কাজ আটকে থাকবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি :  শারীরিক অসুস্থতা থেকে আরোগ্যলাভ। আজ সম্পত্তি, জমি বা অন্যান্য সম্পদের বিষয়ে মনযোগ দিতে পারেন।  পারিবারিক দায়বদ্ধতাগুলিকে যথাযথভাবে পালন করুন।  সঙ্গী আজ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চাইবে, তাকে উপেক্ষা করা ঠিক হবে না।  সঙ্গীকে নিয়ে একটা দুর্দান্ত ছুটি কাটানোর পরিকল্পনা করুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি :  মানসিক চাপ বাড়ছে, ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে।  পরিবারের সাথে অথবা বন্ধুদের সাথে থাকলে বা আলোচনা করলে চাপ কমবে।  অর্থ সাশ্রয় করার সবরকম পদ্ধতি অবলম্বন করুন।   সন্ধ্যের পর কোনো অতিথি আসতে  পারে আপনার বাড়িতে। ভালো সময় কাটবে। সঙ্গীর সাথেও আজ আপনার ভালো দিন কাটবে। বিবাহিত জীবনে আরো বেশি করে প্রেম আসবে। শুভ সংখ্যা ২,  শুভ রং সাদা।
তুলা রাশি :  সারাদিন ভারমুক্ত হয়ে হালকা মেজাজে ঘুরে বেড়াতে পারবেন। আজ শেয়ার অথবা লটারি জাতীয় ফাটকায় বিনিয়োগ করতে পারেন।  সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া অতিরিক্ত সুখ নিয়ে আসবে। প্রেমভাগ্য খুবই ভালো। সব কাজেই আজ সাফল্য ধরা দেবে।  যে কাজগুলো অতীতে করতে পারেন নি, সেই কাজগুলো আজ শেষ করুন।  শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি : আজ আপনার সপরিবারে বিনোদন প্রাপ্তির দিন। আরাম করার দিন. আর এই বিনোদনের জন্যে আপনার পরিবারেরই কোনো বয়স্ক কেউ আর্থিক সহায়তা করতে পারেন, যা আপনার নিজের খরচকে বাঁচিয়ে দিতে পারে।  পরিবারের সকলের সাথেই সমান ব্যবহার করুন।  কর্ম দক্ষতা বাড়াতে প্রযুক্তির সাহায্য গ্রহণ করুন।  প্রেম ও পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি :  আধ্যাত্মিক সাধনা আপনার চাপ লাঘব করবে। মানসিক তৃপ্তি পাবেন।  মনে জোর বাড়বে। দিনের শেষে আর্থিক লাভ। আজ পরিবারে নতুন অতিথি আসার খবরে আনন্দ পেতে পারেন।  সেই আনন্দে ভোজের আয়োজন করে ফেলতে পারেন। আইটি পেশাদারি ক্ষেত্রে আজ বেশ ভালো দিন। নিজেকে প্রমান করতে পারবেন। আপনার একাগ্রতা আজ আপনাকে জিতিয়ে দেবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি :  মনের মধ্যে জমে থাকা  সব অবসাদকে দূর করুন। সমস্ত নেতিবাচক ভাবনাকে ধ্বংস করে নতুন করে ভাবতে শুরু করুন।  না হলে মানসিক সমস্যা বাড়বে। দান ধ্যান আজ আপনাকে পরম আনন্দ দেবে। তবে বাড়ির পরিস্থিতি অনুকূলে থাকবে না। ওই পরিস্থিতি এড়িয়ে চলুন।  চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রেও, মাথা ঠান্ডা রেখে চলুন।  পারিবারিক ক্ষেত্র মধ্যম।  শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আপনার ব্যবহার এবং কথাবার্তা সমাজে প্রশংসিত হবে। কারোর থেকে অর্থ ঋণ  নিয়ে থাকলে অবিলম্বে তা পরিশোধ করুন, নাহলে মামলা মোকাদ্দমার দিকে যেতে পারে।  বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। তবে প্রেম ভাগ্য মোটেই ভালো নয়। ব্যবসায়ীদের আজ ভালো দিন, অপ্রত্যাশিত লাভ বা মুনাফা হতে পারে।  ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমন লাভদায়ক হবে ভবিষ্যতের জন্যে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি :  নতুন কিছু শেখার পক্ষে ভালো সময়। কোনো কোর্সএ  ভর্তি হতে পারেন। বয়স  বাধা হয়ে দাঁড়াবে না.  যে কোনো জায়গায়, শেয়ার, ফাটকা বা লটারিতে বিনিয়োগের আগে বার বার চিন্তা করে নিন. তারপর বিনিয়োগ করুন।  ভালোবাসা পেতে হলে সময় দিতে হবে. যাদেরকে ভালো লাগে না, তাদেরকে সম্পূর্ণ এড়িয়ে চলুন। সঙ্গীর সাথে মৃদু ঝগড়া হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
north sikkim advt


Share this news article