চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর

boi1 news

শিল্পী ও সাহিত্যিক মহলে শোকের ছায়া 

আজ খবর ( বাংলা) [রাজ্য]  হাওড়া, পশ্চিমবঙ্গ, ২০/০২/২০২৬ :  চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর ।  তাঁর পুরো নাম ছিল মনি শঙ্কর  মুখোপাধ্যায়।  তবে আপামর বাঙালি তাঁকে শংকর নামেই চিনতেন। অন্তত এক জোড়া প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন শংকর।

আজ শংকরের প্রয়াণ হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর. বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে শংকর বিগত ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাঙালি পাঠকদের জন্যে অসংখ্য রচনা তিনি করে গিয়েছেন। তাঁর প্রবন্ধ নিয়ে উত্তম কুমার অভিনীত ‘চৌরঙ্গী’র মত সিনেমাও  হয়ে গিয়েছে। শিল্পী  ও সাহিত্যিক মহলে আজ শোকের ছায়া নেমে এসেছে।  তাঁর রচনা নিয়ে সত্যজিৎ রায়ও সিনেমা করেছেন, সেগুলি হল জন  অরণ্যে, সীমাবদ্ধ।  স্বামী বিবেকানন্দের ওপর তাঁর লেখা বই ব্যাপক চর্চিত হয়েছিল। লিখেছেন ভ্রমণ কাহিনীও।

সারাজীবন প্রচুর সন্মান পেয়েছেন তিনি।  পেয়েছেন বঙ্কিম পুরস্কার,ফারা ইন্টারন্যাশনাল এওয়ার্ড, সাহিত্য একাডেমী ইত্যাদি।  হাসপাতাল থেকে ইতিমধ্যেই শঙ্করের প্রার্থীব  শরীর ৮৩/১ বি, ব্যান্ডেল রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


 

Share this news article