
পাকিস্তান সন্ত্রাসবাদের ব্যবসা করে লাভবান হয়
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], লস এঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৭/০২/২০২৬ : সন্ত্রাসের জন্যে ফের একবার পাকিস্তানের সমালোচনায় সরব হলেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল।
পাকিস্তান ইতিমধ্যেই “ওপেন ওয়ার” ঘোষণা করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল সোজাসাপ্টা বলেছেন, “পাকিস্তান সন্ত্রাসবাদকে ব্যবসা বানিয়ে ফেলেছে। তারা সন্ত্রাসবাদ দিয়ে অর্থ রোজগার করে। তাদের দেশে এই সন্ত্রাসবাদের কারখানা গড়ে তুলেছে। যা গোটা বিশ্বের কাছেই আশঙ্কাজনক। এই সন্ত্রাসবাদ কারবার থেকে তারা আর্থিক লাভবান হচ্ছে এবং তারা প্রক্সি গোষ্ঠী তৈরী করছে।”
সম্প্রতি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। যার তীব্র সমালোচনা করেছেন সোলাইমানখিল। পাকিস্তান অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আফাগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে দমন করার জন্যেই তারা মিসাইল আক্রমন করেছিল। হামলা চালিয়েও পাকিস্তান যে সেভাবে কোনো সন্ত্রাসবাদীকে যে নিকেশ করতে পেরেছে তার কোনো প্রমাণ দিতে পারে নি। পাকিস্তান এর আগে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। পাকিস্তানের এবোটাবাদে তাকে নিকেশ করেছিল মার্কিন কমান্ডোরা। এছাড়াও লস্কর ই তৈবা এবং জৈশ ই মহম্মদের মত সন্ত্রাসবাদী দলকে জোরালো সমর্থন দেয় পাকিস্তান। এই সবকিছুকেই নিশানা করেছেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ সোলাইমানখিল।
প্রাক্তন আফগান সাংসদ বলেন, “ভারতের মত দেশের এই বিষয়টি নিয়ে গোটা বিশ্বে সোচ্চার হওয়া উচিত। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া উচিত। যে দেহ সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে চলতে পারে, যারা জঙ্গীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে, তাদের হাত কোনোভাবেই পরমাণু বোমা থাকা উচিত নয়। তাদের পরমানুষঅস্ত্র নিরস্ত্রীকরন করা উচিত। ভারতই পারে সেই কাজটা করতে। এটা করার জন্যে ভারত যথেষ্ট শক্তিশালী। “



