সাপ্তাহিক রাশিফল — ০১/০৩/২০২৬ – ০৭/০৩/২০২৬

saptahik rashifol

আজ খবর (বাংলা) সাপ্তাহিক রাশিফল —  ০১/০৩/২০২৬ –  ০৭/০৩/২০২৬ : 

মেষ রাশি : ছোটোখাটো অসুস্থতাকে এড়িয়ে যাবেন না। এই ছোট শারীরিক অসুস্থতা বড় হয়ে উঠতে পারে, তাকে প্রশ্রয় দেবেন না।  দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।  অতীতে যে সব ব্যক্তির সান্নিধ্যে থাকার জন্যে আপনাকে বিনিয়োগ করতে হয়েছিল, এবার তাদের স্বরূপ বুঝতে পারবেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন। বুঝে খরচ করুন, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে।  নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজের প্রকল্পগুলিকে আরও সমৃদ্ধ করে  তুলুন। গোটা সপ্তাহটাই আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই নিজেকে সংযত রাখুন।

বৃষ রাশি :  শরীর ও মন দুই ভালো থাকবে, কাজে উৎসাহ থাকবে, অতিরিক্ত কাজ করতে পারবেন, যা আপনাকে আর্থিক উপার্জনের মাত্রা বাড়িয়ে দেবে।  দীর্ঘমেয়াদি কোনো কিছুতে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বয়স্ক বা অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিলে আরও ভালো হবে। বাড়িতে নতুন কোনো অতিথি আসার খবর আনন্দ দেবে।  সপ্তাহের মাঝে কিছু সমস্যা আসতে পারে, যা আপনাকেই সমাধান করতে হবে, প্রয়োজনে পরিবারের বয়স্কদের সাহায্য নিন.  পেশাদারদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে। সপ্তাহান্তে বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন উত্তম।

মিথুন  রাশি : এই সপ্তাহে শারীরিক সমস্যায় ভুগতে পারেন, তবে তার যথাযথ চিকিৎসা করান, ঘরোয়া চিকিৎসায় আরও বড় সমস্যা হতে পারে।  সম্পত্তি সংক্রান্ত সবরকম লেনদেন এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করুন। এই সপ্তাহে এমন কিছু সুযোগ ও সুবিধা আপনার কাছে এসে যাবে, যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। নতুন যানবাহন কিনতে পারেন এবং সপরিবারে ভ্রমণের আনন্দ নিতে পারেন।  আপনার অবসর কাটানোর তীব্র ইচ্ছা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। পড়ুয়ারা স্কুলে সহপাঠীর সাথে গন্ডগোল হয়ে থাকলে এই সপ্তাহে মিটমাট হয়ে যাবে। বিবাহিত জীবন সুখে কাটবে।

কর্কট রাশি :  আপনার কোনো খারাপ অভ্যাস বা ধারণার ফলে শরীরকে ক্ষতি করতে পারে।  সুতরাং নিজের অভ্যাসকে চিহ্নিত করুন এবং বদলে ফেলুন।  খেলাধুলা বা শারীরিক কসরত করে অনেকটা সময় কাটবে।  সপ্তাহ জুড়ে অনেকগুলি আর্থিক চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে। যতটা উপার্জন করতে চাইছেন ততটা কিছুতেই হতে চাইবে না। এর ফলে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। জীবনের কঠিন সময়গুলিতে মাথা ঠাণ্ডা রেখে চলুন।  কর্মক্ষেত্রে অতিরিক্তকাজের চাপ নেবেন না, কোনো রকম প্রতিশ্রুতি দেবেন না। বিবাহিত জীবন মধ্যম, তবে সঙ্গীর থেকে সমর্থন পাবেন।

সিংহ রাশি : নিজের আবেগকে লুকিয়ে না রেখে প্রকাশ করুন, সংবেদনশীল প্রসঙ্গ এড়িয়ে যাবেন না।মন খুলে আলোচনা করুন, তাতে অনেক সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এই সপ্তাহে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকছে, সুতরাং এই সপ্তাহে বেশ কিছু সহায়ক পরিবেশ ও পরিস্থিতি বজায় থাকছে।  এই সময়ে আদালতে চলা মামলাগুলিও আপনার সমর্থনে যাবে। এই সময়কালে আপনার পরাক্রম ও শক্তি বেশি থাকবে। বাড়িতে পুরোনো বন্ধুদের নিমন্ত্রণ করতে পারেন। কিছুদিন আগেও যে সব কাজ আটকে গিয়েছিল, সেইসব কাজগুলো এবার হয়ে যাবে। বিবাহিত জীবন সুখেই কাটবে।

কন্যা রাশি : এই সপ্তাহে নিজের উৎসাহ ও উদ্যমকে ইতিবাচক দিকে কাজে লাগান। শরীর ও মন দুই ভালো যাবে। এই সপ্তাহে এমন কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে, যেটা হয়ত খুব একটা দরকার ছিল না। এই সপ্তাহে কাজের চাপ খুবই বাড়বে। বন্ধুবান্ধব ও পরিবারকে একেবারেই সময় দিতে পারবেন না।  কর্মক্ষেত্রে প্রশংসা এমনকি উপহারও পেতে পারেন। এই সপ্তাহে কাছাকাছি কোথাও ভ্রমন করে আসলে খারাপ লাগবে না। এতে করেও কাজের চাপ কিছুটা লাঘব হবে। শুভ গ্রহের প্রভাবে নিজের মনের অস্থিরতা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। যে বিষয়গুলি বুঝছিলেন না, তা অনায়াসে বুঝতে পারবেন।

তুলা রাশি :  এই সপ্তাহে কাজের চাপ এতটাই বেড়ে যাবে যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।  সপ্তাহ জুড়েই উদ্বেগ আপনার কাটবে না। তাই এই সপ্তাহে আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যোগ বা ধ্যান করতে পারেন।  দান করার কোথাও ভাবতে পারেন, যা আপনাকে মানসিক দিক থেকে উন্নত করবে।  এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে অর্থাগম আপনাকে চমকে দিতে পারে। তবে এই আর্থিক আনুকূল্য আপনাকে বাধ্য করতে পারে কোনো নির্দিষ্ট বিনিয়োগ করতে।  আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্র সম্পূর্ণ আপনার অনুকূলে থাকবে। রাজনীতি ও সমাজসেবীর জন্যে ভালো সময়।

বৃশ্চিক রাশি :  শরীর ভালো যাবে, তবে শরীর ভালো রাখার জন্যে নিয়মিত যোগব্যায়াম ও হাঁটাহাটি করে যেতে হবে। প্রার্থনা এবং যোগ সাধনা করে যান। এই সপ্তাহে ভালো কিছু আশা করতে পারেন।  সৌভাগ্য আপনার সহায়ক হবে। আপনার ইচ্ছাপূরণ হতে পারে। পুরোনো ঋণ শোধ করে ফেলতে পারেন। যে উদ্যোগ ও প্রচেষ্টাগুলি এতদিন আটকে ছিল, সেগুলি এগোতে থাকবে। ভাগ্যের সহায়তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। পুরোনো বন্ধু বা আত্মীয়াদের সাথে সাক্ষাৎ করে নিজের সামাজিক অবস্থান ভালো স্থানে নিয়ে যান। কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ সুসম্পন্ন হবে, এতে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে।

ধনু রাশি : এই সপ্তাহে কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, যে কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরী করে নিন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগের সিদ্ধান্তও নেবেন না।এই সপ্তাহে আপনি একটু বেশিই সতেজ ও দীপ্ত থাকবেন। কিন্তু সব বিষয়ে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠবেন না। কারণ সব ক্ষেত্রগুলি আপনার জন্যে নয়।  ধৈর্য্য সহকারে সঠিক পদক্ষেপ এই সপ্তাহে আপনার সাফল্যের চাবিকাঠি।  পরিবারকে সময় দিন, বিশেষ করে পরিবারের ছোটদের বেশি করে সময় দিন, তাদের সাথে খেলুন।  শুভ গ্রহের প্রভাব আপনাকে এই সপ্তাহে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।

মকর রাশি :  শরীর ভালো যাবে না, ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপের ফলে আপনার মানসিক হতাশা আসবে। কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে সামলে চলার কিছু রসদ আপনি পেয়ে যাবেন। এই সপ্তাহে নতুন চাকরির যোগ রয়েছে। এই চাকরি আপনার আর্থিক পরিস্থিতিকে সামলে দিতে পারে, তবে ব্যয় সংকোচের দিকটাও মনে রাখতে পারেন।  বকেয়া ঋণ  পরিশোধ হয়ে যেতে পারে।  বন্ধুবান্ধব, পরিবার বা আত্মীয় স্বজন কারোর সাথে কলহে যাবেন না, নিজের মতামত ও সিদ্ধান্ত  চাপিয়ে দেবেন না। যদি এমনটা করেন তাহলে আপনারই ভাবমূর্তি নষ্ট হতে পারে। এই সপ্তাহে নীরব থাকুন।

কুম্ভ রাশি : শরীর সুস্থ রাখতে নানারকম উপায় অবলম্বন করতে পারেন। হালকা যোগব্যায়াম করুন, কিন্তু অতিরিক্ত কিছু করতে যাবেন না। এই সপ্তাহে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। বেশ কিছু অপ্রয়োজনীয় খরচ আপনি করে ফেলবেন, সেই খরচ করা নিয়ে বাবা বা মা কেউ অসন্তুষ্ট হতে পারেন। বিবাদে যাবেন না। কারণ এই বিবাদ চরমে উঠতে পারে, পরিবারের অন্য সদস্যদের সাথে মারামারিও হয়ে যেতে পারে। বিষয়টিকে সন্তর্পনে এড়িয়ে যান। যাঁরা চাকরি করেন তাঁরা কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করতে পারেন। বদলিও হয়ে যেতে পারে। পড়ুয়াদের কৃতিত্ব বাড়িতে প্রশংসিত হবে।

মীন রাশি :  এই সপ্তাহে আপনার শরীর ভালো যাবে।  আগামী দিনগুলোতে সেইসব ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা খামোখা আপনার মনে চাপ সৃষ্টি করতে চায়। মানসিক দিক থেকে খুবই ভালো কাটবে। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। উপার্জনও হবে। এই সময় আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যদি বাড়ি থেকে বা আপনার প্রিয়জনের থেকে দূরে থাকেন, তাহলে প্রতি পদে বুঝতে পারবেন যে আপনার প্রিয় জনেরা আপনার সাথে সাথেই আছেন। এই বোধ আপনাকে হতাশা থেকে রক্ষা করবে এবং বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।  কৌশলী আচরণ দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করে ফেলবেন। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন।


 

Share this news article