ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসলেন মমতা

 

mamatatmc news1

 

ভোটের আগে এই ধর্ণা বড় ইস্যু হতে চলেছে 
 
 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৩/২০২৬ :  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর নিজের চেনা মেজাজে ফিরে এলেন। কলকাতার ধর্মতলা এলাকায় তিনি আজ থেকে ধর্ণায়  বসেছেন।

নির্বাচন কমিশন যে ভাবে এস আই আর করে রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, সেই পদ্ধতির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন রাজ্যে ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের জন্যে যে পদ্ধতি গ্রহন করেছিল তা সঠিক নয়।  আর সঠিক নয় বলেই একের পর এক ব্লক লেভেল অফিসারদের আত্মহননের রাস্তা বেছে নিতে হয়েছে। বিগত কয়েক মাসে এই রাজ্যে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন এই এসআইআর-এর ফাঁদে পড়ে।  তৃণমূল কংগ্রেস এই বিষয়টার বিরোধিতা করে কলকাতার রাজপথে ধর্ণায়  বসেছে।
যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে তাকে এক ধরনের “নিঃশব্দ, অদৃশ্য রিগিং” হিসেবে দেখাতে চেয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়।  তিনি বলেছেন ভোটার তালিকা সংশোধনের পর এমন ২২ জনকে মৃত দেখানো হয়েছে যাঁরা আজও বেঁচে আছেন. তারাও ঐ  ধর্ণা মঞ্চে আসবেন।
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে এসআইআর করেছে, তাতে প্রায় ৬০ লক্ষ্ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আরও প্রায় ৬০ লক্ষ্ নাম বিচারাধীন আছে, যদিও এর মধ্যেই সেই নামের মধ্যে প্রায় ৬ লক্ষ্ নামের নিস্পত্তি করা গিয়েছে।  রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করতে আজ থেকে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি কতদিন চলবে, তা জানা যায় নি।  সভা মঞ্চ থেকেই এই বিষয়টি নিশ্চয়ই স্পষ্ট করবেন মমতা নিজে।  তবে তৃণমূলের এই ধর্ণাকে  কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি ।
Share this news article