ভোটের দিনক্ষণ প্রকাশ করলো নির্বাচন কমিশন

ভোটের দিনক্ষণ প্রকাশ করলো নির্বাচন কমিশন

ভোটের ফল প্রকাশিত হবে মে মাসের ৪ তারিখে 
 
 

 আজ খবর (বাংলা), [দেশ],  নিতু দিল্লী, ভারত, ১৫/০৩/২০২৬ :  পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  মোট দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হতে চলেছে।  এপ্রিল মাসের ২৩ ও  ২৯ তারিখে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই রাজ্যে।  অন্যান্য বারের মত পাঁচ বা ছয় দফা নয়,মোট দুই দফাতেই ভোট হতে চলেছে এই রাজ্যে। উত্তর বঙ্গে  ও পশ্চিম  জেলাগুলিতে ভোট হবে ২৩ তারিখে আর বাকি জেলাগুলিতে ২৯ তারিখে ভোট গ্রহণ করা হবে.
পশ্চিমবঙ্গে মোট  ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ বলে জানানো হয়েছে। ৭০০ থেকে ৮৫০ ভোটার একটি বুথে ভোট দেবেন।  প্রত্যেক বুথে ওয়েব কাস্টিং থাকছে।  পশ্চিমবঙ্গে ভোটের গণনা তবে মে মাসের ৪ তারিখে।  আসাম, কেরালা ও পুদুচেরিতে ভোট গ্রহণকরা হবে এপ্রিলের ৯ তারিখে। ভোট গণনা মে মাসের ৪ তারিখে।

Share this news article