কোচবিহারে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুকুমার রায়

মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোলেন সুকুমার রায়

“জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত”

আজ খবর (বাংলা), [রাজনীতি]  বাণেশ্বর, কোচবিহার, ১৮/০৩/২০২৬ :  নির্বাচন ঘোষণা হওয়ার পরে সব দলেরই প্রার্থীরাই প্রচার শুরু করে দিয়েছে ।  কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়, এ দিন কোচবিহার উত্তর বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন ।

সকাল ১১ টা নাগাদ মদনমোহন মন্দিরে পূজা দেন তার সঙ্গে তার স্ত্রী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন । পূজা দেওয়ার পর তিনি বানেশ্বর বাজার এলাকায় নির্বাচনী প্রচার করেন। এছাড়াও যেদিন তিনি পুন্ডিবাড়ী এলাকায় নির্বাচনী প্রচার করেন । সুকুমার রায় বলেন, “গতবারও বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেছিলাম আর এ বছরও বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। সারা বছর ধরেই বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষ আমার সঙ্গে থাকে। মানুষের বিপদে-আপদে ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক ও মিছিল সংগঠিত করেছি। তাই এই বিধানসভার মানুষ আমাকে আশীর্বাদ করবেন পুনরায়।”

তিনি বলেন, “এই  বিধানসভার মানুষ সব সময় বিজেপিকে আশীর্বাদ করেছেন এবারও করবে।”


 

Share this news article