সাপ্তাহিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল

আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল —  ২২/০৩/২০২৬ — ২৮/০৩/২০২৬ : 

মেষ রাশি : বেশ কিছুদিন ধরেই আপনি কঠোর পরিশ্রমের মধ্যে আছেন, তাই এই সপ্তাহে আপনার বিশ্রাম নেওয়া উচিত হবে। নতুন কোনো উদ্যোগ এখনই নেবেন না। বিনোদন দিয়েই নিজেকে বিরাম দিন। আর্থিক দিক থেকে এই সপ্তাহ খুবই ভালো যাবে।  পরিবারের ছোটদের সাথে তর্ক ও বিবাদে যাবেন না। কর্মক্ষেত্র সহায়ক থাকবে। এই সপ্তাহে শত্রুরাও বন্ধু হয়ে উঠতে পারে। নেশা থেকে দূরে থাকুন।

বৃষ রাশি :  আপনার শরীর ও মনের যত্ন নিন। অন্যের বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন না। কাউকে কোনো রকম প্রতিশ্রুতি দেবেন না। লগ্নী করা টাকা এই সপ্তাহে ফেরত আসবে না। কোনো কিছুতেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র ভালো করে যাচাই করে দেখুন। নতুন উদ্যোগের ব্যাপারে পরিবারে আলোচনা করুন। বিদেশে ভ্রমন করলে তা ব্যবসায়িক দিক থেকে লাভের হবে। নিজেকে দ্বিধামুক্ত রাখুন।

মিথুন রাশি :  এই সপ্তাহে  স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে আপনাকেই ভুগতে হবে। তাতে করে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে।  তবে এই সপ্তাহে আপনি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের জন্যে খুশি থাকবেন। এই আর্থিক লাভ আপনাকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। পরিবারের কোনো সদস্যকে আর্থিক অনুদান বা ঋণ দিতে হতে পারে।  কর্মক্ষেত্রে প্রতিটা কাজের জন্যে প্রশংসিত হবেন।

কর্কট রাশি : শরীর চর্চা চালিয়ে গেলে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম বা যোগা করতে হতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ বেশ শুভ উপার্জন হতে থাকবে। কিছু সঞ্চয় হবে. আর্থিক কোনো মামলা থাকলে আদালতের সিদ্ধান্ত  আপনার অনুকূলে যেতে পারে।  মায়ের শরীর ভালো থাকবে। অংশীদারি ব্যবসায়ে অগ্রগতির যোগ রয়েছে।  প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ভালো সময়।

সিংহ রাশি : খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। বিশেষ করে ভাজা খাবার খাবেন না। নিজেকে সুস্থ রাখুন।  যাদের সাথে কাজ করছেন, তাদের পরামর্শ গুরুত্ব দিয়ে শুনুন, কাজে লাগতে পারে।  আর্থিক ক্ষেত্রে ধনাগামের জন্যে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হতে পারে।  সপ্তাহটি সামগ্রিকভাবে শুভাশুভ।  পারিবারিক দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন।  কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কন্যা রাশি :  শরীর ভালো যাবে এবং আপনি সতেজ থাকবেন।  গলা ভালো রাখতে ভ্রামরী যোগ করতে পারেন।  নেশা থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে সময় ও অর্থ দুই নষ্ট হতে পারে।  এই সপ্তাহে কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারে, তাই সতর্ক থাকুন।  আপনার কথাবার্তা মানুষের মন জয় করতে পারে, কিন্তু পরিবারের সাথে কথা বলার সময় এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যা অন্যকে ব্যাথা দিতে পারে।

তুলা রাশি : নিজের জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে মানসিক ও শারীরিক অনুশীলন করুন।  বিনিয়োগের জন্যে এই সপ্তাহ খুবই ভালো। আপনার সম্পদ এবং আর্থিক শক্তি যথেষ্ট শক্তিশালী থাকবে।  এই সপ্তাহে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে, সেই দু:সময়েও  ঘনিষ্ঠ কারোর থেকে কোনো রকম সাহায্য আপনি পাবেন না, তাই বাস্তবের পথেই হাঁটুন, অন্যকে ভরসা করবেন না।

বৃশ্চিক রাশি : এই সপ্তাহে পরিষ্কার পরিছন্ন পরিবেশে থাকুন। রান্না করা খাবার খান, বাইরের খাবার বর্জন করুন। নাহলে শারীরিক কষ্ট অনুভব করবেন।  আপনার আর্থিক সঙ্কট দূর করতে ঘনিষ্ঠ কোনো আত্মীয় আপনার ত্রাতা হয়ে উঠতে পারে।  তার সহায়তাতেই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন।  তবে দূর সম্পর্কের কোনো আত্মীয়াদের থেকে খারাপ সংবাদও আসতে পারে।

ধনু রাশি :  এই সপ্তাহে নিজের বেপরোয়া মনোভাব থেকে দূরে থাকুন। গাড়ি চালনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন, না হলে শরীর ও অর্থ দুই দিক থেকে আপনাকে ভুগতে হতে পারে।  নেশা থেকেও আপনাকে দূরে থাকতে হবে, না হলে বিপদে পড়তে পারেন।  তবে এই সপ্তাহে কিছু আর্থিক আনুকূল্যও পেতে পারেন।  এই সপ্তাহে তীর্থে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।  মন ভালো হবে।

মকর রাশি :  এই সপ্তাহে নিজের শরীরকে যত্ন নিতে ইচ্ছে করবে।  শরীর চর্চা জাতীয় কিছুতে উৎসাহ পাবেন। সপ্তাহ জুড়েই প্রচুর সৃজনশীল ধারণা তৈরী হবে এবং সেগুলোকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা উচিত হবে না। ছোটবেলায় প্রশংসিত হয়েছেন, এমন কিছু কাজে আগ্রহী হতে পারেন। পড়াশুনা ভালোই হবে।

কুম্ভ রাশি :  শরীর সুস্থ রাখতে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে এবং চিকিৎসাও করাতে হতে পারে।  এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। পরিবারের লোকজন এবং আত্মীয়রা বিরক্তিজনক বলে মনে হতে পারে।  কেউ ঋণ  চাইতে এলে তাঁকে এড়িয়ে যান.  সপ্তাহ জুড়ে শত্রুরা সক্রিয় থাকতে পারে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।  সরকারি পরীক্ষার প্রস্তুতি নিন।.

মীন রাশি : এই সপ্তাহে নতুন নতুন যোগাযোগ বাড়বে, যা আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক মোড়  এনে দেবে।  শরীর সতেজ থাকবে, মন উৎফুল্ল থাকবে।  আপনার সাহস ও আত্মাবিশ্বাস দুই বেড়ে যাবে।  যে কোনো সিদ্ধান্ত আপনি নিজে নিতে চাইবেন।  এই সপ্তাহে কোনো শুভ ঘটনার সাক্ষী থাকতে পারেন।  ব্যয় বাড়লেও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন না। পুরোনো আত্মীয়াদের সাথে সাক্ষাৎ হতে পারে।


 

Share this news article