ভোটের সময় বাইক নয়, নিষেধাজ্ঞা কমিশনের

ভোটের সময় বাইক নয়, নিষেধাজ্ঞা কমিশনের 

ভোটের সময় বাইক নয়, নিষেধাজ্ঞা কমিশনের 

 

জরুরী ও আপৎকালীন ছাড় অবশ্য থাকছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৪/২০২৬ : ভোটের সময় পশ্চিমবঙ্গে মোটর সাইকেল চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জারি করলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, “কোনো রাজনৈতিক শোভাযাত্রায় মোটর সাইকেল ব্যবহার  করা যাবে না।  কোথাও কোনো বাইক নিয়ে মিছিল করা যাবে না।  ভোটের দিন বুথের কাছে বাইক বা মোটর সাইকেল নিয়ে আসা যাবে না।  ভোটের দিন কার্যত বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আনতে চাইছে নির্বাচন কমিশন। জরুরী ক্ষেত্রে মোটর সাইকেল বা বাইক চালাতে হলেও বাইকের পিছনে কাউকেই বসানো যাবে না।”

ভোটের দিনগুলিতে সন্ধ্যে ৬টা  থেকে ভোর ৬টা  পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। অবশ্য জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে।  চিকিৎসার প্রয়োজনেও বাইক ব্যবহার করা যাবে।  অভিভাবকরা তাদের পড়ুয়া শিশুদের স্কুলে নিয়ে আসার অন্য বাইক ব্যবহার করতে পারবে. তবে সেক্ষেত্রেও প্রয়োজনে পুলিশের অনুমতি নিতে হতে পারে।

শান্তিপূর্ণভাবে ভোট পর্ব  শেষ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তা তারা নিচ্ছে।  আগামী ২৩ তারিখে ভোট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণ বঙ্গের কিছু জেলাতে । আধা সামরিক বাহিনী এবং পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে নেমে পড়েছে রাস্তাঘাটে।  ভোটের সময় সিভিক বা হোমগার্ডদের অব্যাহতি দেওয়া হয়েছে।


 

Share this news article