রামকৃষ্ণ মিশনের সাথে চুক্তি করল ত্রিপুরা সরকার

রামকৃষ্ণ মিশনের সাথে চুক্তি করল ত্রিপুরা সরকার

আজ  খবর (বাংলা),  [দেশ],  আগরতলা, ত্রিপুরা, ০২/০৬/২০২৬ :  রাজ্যের যুবকরা যাতে নতুন ধরনের কর্ম সংস্থান করতে পারে ও দেশের বাইরে গিয়ে সমস্যায় না পরে, তার জন্যে আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সাক্ষর করলেন।

প্রতি বছর ত্রিপুরায় রাজ্যের বাইরে থেকে বহু মানুষ আসেন পর্যটন করতে।  ত্রিপুরার উদয়পুর, কৈলাশহর, ঊনকোটি, ত্রিপুরেশ্বরী জায়গাগুলি যথেষ্ট পর্যটন সমৃদ্ধ।  রাজ্যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত জায়গাও রয়েছে বেশ কিছু। রাজধানী আগরতলাতেও দেব বর্মন রাজবাড়িটিও যথেষ্ট চিত্তাকর্ষক। এইসব পর্যটনস্থলগুলিতে  বিদেশের বহু পর্যটক বেড়াতে আসেন বছরের বিভিন্ন সময়।

ত্রিপুরা সরকার চাইছে, বিভিন্ন দেশ থেকে ত্রিপুরায় বেড়াতে আসা পর্যটকদের যদি স্থানীয় যুবারা সেইসব দেশের ভাষাতেই পরিষেবা দিতে পারেন তাহলে রাজ্যের পর্যটন ও অন্যান্য ব্যবসা  যথেষ্ট সমৃদ্ধ হতে পারে। শুধু তাই নয়, ত্রিপুরা থেকে যে সব যুবারা দেশের বাইরে যাচ্ছেন, তাঁরা যদি সেই দেশের ভাষা শিখে সেখানে যান তাহলে তাঁদেরই ভালো হবে।  তাই আন্তর্জাতিক নানারকম ভাষা শেখানোর জন্যে রাজ্য সরকার আজ রামকৃষ্ণ মিশনের সাথে একটা চুক্তি সাক্ষর করল।  রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা একটি মৌ চুক্তিস্বাক্ষর করেছেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সাথে।

cscad news

Share this news article