পরিস্থিতি জটিল হচ্ছে, ধৈর্য্য হারাচ্ছেন মমতারা !

পরিস্থিতি জটিল হচ্ছে, ধৈর্য্য হারাচ্ছেন মমতারা !

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৭/২০২৬ :   তৃণমূল সাংসদ কোয়েল  মল্লিক সংসদ পদ থেকে সরে দাঁড়ানোর পর কিছুটা ধৈর্য্য হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আর এক তৃণমূল সাংসদ ডেরেক  ও ব্রায়েন পর্যন্ত নিজের মেজাজ হারালেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকায়।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অভিনেত্রী থেকে রাজনীতিবীদ বনে যাওয়া কোয়েল মল্লিক সাংসদ হিসেবে  কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই কাজ থেকে সরে দাঁড়িয়েছেন।  তিনি অবশ্য নিজেকে সরিয়ে নেওয়ার আগে দলকে পুরো বিষয়টা জানিয়েছিলেন। কিন্তু আমি বলতে চাই , যাঁরা চাপে আছেন, তাঁরা ২১শে  জুলাইয়ের আগেই সরে যান।  কোয়েল তো দেখলাম অব্যাহতি নিয়ে বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করেছেন। যাঁরা আমাদের দলে থেকে বিক্ষোভ দেখিয়ে দূরে সরে গিয়েছেন, তারাও আমার সাথে যোগাযোগ রেখেছে চলেছে।”

exfan

Exhaust Fan @ Rs. 649/- {Click on the image]

মমতার থেকে আরও একটু এগিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন নির্বাচন কমিশনকেই এক হাত নিয়েছেন।  তিনি বলেছেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা হিসেবে কাজ করে চলেছে। নির্বাচন কমিশন আমাদেরকে মাত্র ৩ দিন সময় দিয়েছিল জবাব দিতে, আমরা তার মধ্যেই উত্তর দিয়েছি। কিন্তু নতুন তৈরী হওয়া  বিশ্বাসঘাতক দলটি উত্তর দিতে পারছে না।  নির্বাচন কমিশন তাদের উত্তর দেওয়ার মেয়াদ ক্রমাগত বাড়িয়ে চলেছে। এভাবে নির্বাচন কমিশনের উচিত নয় বিজেপির শাখা হয়ে কাজকর্ম করা।  এটা ঠিক নয়। ”

chimney pipe

Chimney Pipe 6 ” X 6 ‘ @Rs. 629/- (Click On The Image)

 

 

 

Share this news article