সেদিন দিল্লীতে ভীড়ে মিশে কারা ছিল জানতে পেরেছে পুলিশ

সেদিন দিল্লীতে ভীড়ে মিশে  কারা ছিল জানতে পেরেছে পুলিশ

আজ খবর (বাংলা), [দেশ]  নতুন দিল্লী, ভারত,২৭/০৭/২০২৬ :  দিল্লীর যন্তর  মন্তরে পড়ুয়াদের আন্দোলনে সেদিন অন্তত ২,৮৭৩ জন দুষ্কৃতী ভীড়ে মিশে ছিল বলে জানতে পেরেছে দিল্লী পুলিশ।

নিট  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে নেমেছিলেন তরুণ পড়ুয়ারা। কিন্তু সেদিন পড়ুয়াদের ভীড়ে মিশেছিল অন্তত ২,৮৭৩  জন দুষ্কৃতী। দিল্লী পুলিশ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সেগুলিকে স্ক্যান করে সেইসব দুষ্কৃতীদেরকে চিহ্ণিত করেছে।  পুলিশ জানিয়েছে মিছিলের ভীড়ে মিশে থাকা এই দুষ্কৃতীদের ক্রিমিনাল রেকর্ড আছে।  ফেসিয়াল রিকগনিশন সিস্টেম দিয়ে তাদের উপস্থিতি জানা গিয়েছে। এও জানা গিয়েছে যে এইসব দুষ্কৃতীরা ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত পড়ুয়াদের সাথেই তাদের বন্ধুদের মত মিশে গিয়েছিল।

সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে দিল্লীপুলিশ তথ্য যোগার করার চেষ্টা চালাচ্ছে যে ঠিক কি উদ্দেশ্যে এত সংখ্যক ক্রিমিনাল পড়ুয়াদের সাথে আন্দোলনে অংশ নিয়েছিল।  তারা আর কি কি কাজ করেছিল। পুলিস যে সব তথ্য প্রমান হাতে পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, এরাই সেদিন দিল্লী জুড়ে গণ্ডগোল করার চেষ্টা করেছিল। পুরো ব্যাপারটা তাদের পরিকল্পনামত এগোচ্ছিল।

ওই দুষ্কৃতীদের মধ্যে বেশিরভাগ লোকের নামে একাধিক মামলা আছে. এদের মধ্যে কেউ শ্লীলতাহানির মত অপরাধ করেছে। এদের মধ্যে শতাধিক লোক এমন আছে যাদের নাম খুনের মামলা আছে. ের দাগী অপরাধী। আন্দোলনরত পড়ুয়াদের সাথে এই দুষ্কৃতীরা একেবারে মিশে গিয়েছিল।   গোটা ঘটনারতদন্ত করে দেখছে দিল্লী পুলিশ।

Share this news article