ট্যাঙ্কার পিষে দিলো বৃদ্ধাকে

ট্যাঙ্কার পিষে দিলো বৃদ্ধাকে

আজ খবর (বাংলা) [রাজ্য], নিউজলপাইগুড়ি , জলপাইগুড়ি, ১৬/০৮/২০২৬  : শিলিগুড়ির কাছে
এনজেপি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পথ চলতি এক বৃদ্ধার।
শিলিগুড়ির এনজেপি নেতাজি মোড় ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় রবিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, লাঠির সাহায্যে রাস্তা পার হওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে ওই বৃদ্ধা রাস্তায় পড়ে যান। এরপর ট্যাঙ্কারের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান প্রত্যক্ষদর্শীদের।
ঘটনার খবর পেয়ে দ্রুত এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Ad Grafityvivekananda computer
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share this news article