আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ১৮/০৮/২০২৬ :  

মেষ রাশি :  আজ অপ্রত্যাশিতভাবে আর্থিক উপার্জন হবে, যতটা চাইছেন ব্যবসা বা পেশার ক্ষেত্রে লাভ বেড়ে যাবে, আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু মনে শান্তি থাকবে না। পরিচিত কারোর সাথে মনোমালিন্য হতে পারে। প্রিয় বন্ধু ছেড়ে চলে যেতে পারে। মাতৃস্থানীয় কারোর অসুস্থতা চিন্তায় রাখবে।  পশু দংশন থেকে সাবধান।
বৃষ রাশি :  পেশার ক্ষেত্রে আজকের দিন বেশ ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে আজ কোনোরকম ঝুঁকি না নেওয়াই ভালো। কোনো বড় বিনিয়োগ করবেন না। কাউকে আজ ঋণ দেবেন না। ভাইয়ের সাথে গোলমাল হতে পারে।  পারিবারিক ক্ষেত্রে বা সঙ্গীর সাথেও ভুল বোঝাবুঝি হতে পারে।
মিথুন  রাশি :  আজ যতটা সম্ভব আর্থিক লেনদেন বন্ধ রাখুন। যাকে বিশ্বাস করেন, তাকে আর বিশ্বাস করতে পারবেন না।  নিকটজনের মধ্যেই কেউ  শত্রুতা করতে পারে। বিশ্বাস করে কারোর সাথে নিজের কোনো পরিকল্পনার কথা আলোচনা করবেন না।  রক্তপাত বা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
কর্কট রাশি : আজ আয় বৃদ্ধি পেলেও খরচ বৃদ্ধি পাবে। সারাদিন  ভাগ্য অগ্রগতিতে বাধা দেবে।  কিছুটা মানসিক অবসাদেও ভুগতে হতে পারে। আজ বিনিয়োগ না করাই ভালো। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়তে পারে।
সিংহ রাশি : ইচ্ছে না থাকলেও খরচ বেড়ে যাবে। বিশেষ করে কোনো  বন্ধুর জন্যে খরচ হতে পারে। বাড়ির মেরামতির জন্যেও খরচ হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্র খুবই উত্তম, নতুন করে প্রেমে পড়তে পারেন। মনের মানুষের কাছে মনের কথা খুলে বলতে পারেন। পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন।
কন্যা রাশি :  ভালোমন্দ মিশিয়ে ব্যবসা ও পেশার কাজ চলবে, বিকেলের দিকে সুখবর পেতে পারেন। গৃহঋনের আবেদন করলে তা মঞ্জুর হয়ে যেতে পারে। আজ ভাই বা ভাইয়ের মত কেউ শত্রুতা করতে পারে। ন্যায্যপাওনা হতে পারে। কারোর সাথে বিতর্ক বা বিবাদে জড়াবেন না।
তুলা রাশি : কর্মক্ষেত্রে আইনি জটিলতা এড়িয়ে চলুন। কথা বার্তা সামলে বলুন, সংযত হয়ে কথা না বলার মাশুল গুনতে হতে পারে। আত্মীয়দের মধ্যে কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে।  বেশি অর্থ ব্যয় করবেন না। পারিবারিক ভারসাম্য বজায় রাখুন। মাতৃস্থানীয়া কেউ অসুস্থ হতে পারে।
বৃশ্চিক রাশি : ব্যবসা বা পেশাদারি কাজ নিজের নিয়মেই চলবে, তবে আপনার কর্মচারীর জন্যে আজ আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে। কাউকে আজ কোনো অঙ্গীকার করবেন না। নানারকম অসুখে আজ ভুগতে হতে পারে, দেরি না করে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো হবে।
 
ধনু রাশি : আজ যতটা আয়  হবে তার চেয়ে অনেক বেশি ব্যয় হয়ে যাবে।  ব্যবসা ক্ষেত্র মধ্যম। স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হতে পারে। বন্ধুর সহায়তা পেতে পারেন। দুপুরের পর ভাই বা কোনো বন্ধুর থেকে সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ এবং দায়িত্ব বাড়তে পারে। অদূরে ভ্রমন করতে পারেন।
মকর রাশি : আজ আপনার শারীরিক অসুস্থতা কোনো কাজ হতে দেবে না। প্রচুর বাধা থাকবে কর্মক্ষেত্রে। ভাই বা বোনের সমস্যার জন্যে আপনাকেও ভুগতে হতে পারে। ন্যায্য পাওনা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। নিজে অসুস্থ হতে পারেন, সন্তানের সমস্যা নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে।
joyeeta das ad 3
কুম্ভ রাশি :  আজ কর্মক্ষেত্র বিরূপ হয়ে উঠতে পারে, সহকর্মীরাই শত্রুতা করতে পারে। আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে।  পারিবারিক দিক থেকে আজ পূর্ণ সহযোগিতা পাবেন, বাড়িতে শান্তি বিরাজ করবে। বাড়ির বাইরে কোনো আত্মীয় রুষ্ট হয়ে উঠতে পারে। ঘরে বাইরে ভারসাম্য রেখে চলুন।
মীন রাশি : আজ নতুন কোনো উদ্যোগ নেওয়ার পক্ষে ভালো নয় দিনটা।  ব্যবসার দিক থেকেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আশা করতে পারবেন না। আজ বিশেষ কোনো কারনে আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে।  পরিবারের সাথে ভালো সময় কাটবে, আধ্যাত্মিক অভ্যাস মনকে প্রসন্ন করবে।
Share this news article