বাংলায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, মাদ্রাসাতেও গাইতে হবে প্রতিদিন

পশ্চিমবঙ্গে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে বসবাস করতে হলে প্রত্যেককেই ‘বন্দে মাতরম’ গাইতে হবে। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে তার সরকার কোনও আপস করবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে রাজ্যের মাদ্রাসাগুলির ক্ষেত্রেও একই নির্দেশ কার্যকর করা হয়। মাদ্রাসা শিক্ষা দফতরের ১৯ মে ২০২৬-এর নির্দেশিকায় প্রতিদিন ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশটি অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়েছে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রার্থনাসভায় জাতীয় সংগীত ‘জনগণমন’-এর পাশাপাশি সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Dr. B Monal Ad 4

আগে অনেক প্রতিষ্ঠানে গানটির প্রথম দুটি স্তবক গাওয়া হলেও, নতুন নির্দেশে সম্পূর্ণ গান পরিবেশনের কথা বলা হয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা ও দেশপ্রেমের সঙ্গে কোনও আপস করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয়তাবাদী পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, এতে দেশপ্রেমের চেতনা বাড়বে। বিরোধীদের বক্তব্য, দেশপ্রেম প্রকাশের কোনও নির্দিষ্ট পদ্ধতি নাগরিকদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

Share this news article