DA, পেনশন ও বেতন – কি বদল আসতে পারে সরকারি বেতনভুক্ত কর্মচারীদের ? কি বলছে ৮ম বেতন কমিশন ?

DA, পেনশন ও বেতন - কি বদল আসতে পারে সরকারি বেতনভুক্ত কর্মচারীদের ? কি বলছে ৮ম বেতন কমিশন ?

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৮ম বেতন কমিশন ঘিরে বাড়ছে জল্পনা। বেতন ,পেনশন,মহার্ঘ ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর – এই চারটি বিষয় এর প্রতি এখন লক্ষ্য। সম্ভাব্য বেতন বৃদ্ধি হতে পারে ২০% থেকে ৮০% । তবে এখনো অবধি বেতন বৃদ্ধির কোনো সর্বশেষ ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

৮ম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মী সংগঠন , ইউনিয়ন ও সংশ্লিষ্ট পক্ষের মতামত ও তথ্য সংগ্রহের পর্ব সমাপ্ত হয়েছে।  কর্মী সংগঠন ,বিশ্লেষক ,এবং বৈষয়িকরা বেতন বৃদ্ধির সম্ভাব্য তিনটি হিসাব তুলে ধরেছেন। রক্ষনশীল হিসেবে মোট বেতন প্রায় ২০-৩০% বাড়া সম্ভাবনা। মাঝারি হিসেবে প্রায় ৩০-৫০% বাড়ার সম্ভাবনা এবং সর্ব্বোচ্চ  আশাবাদী হিসেবে ৮০% বা তার বেশি বাড়ার সম্ভাবনা যদি ফিটমেন্ট ফ্যাক্টরি বেশি হলে।
 তবে এগুলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়  যতক্ষণ না কমিশন সুপারিশ দেবে। সম্ভবত ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই সুপারিশ সরকারে প্রেরণ হবে বলে আশা আছে ।

ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে বর্তমান মূল বেতনকে নতুন কাঠামোয় মূল বেতনকে নতুন বেতন কাঠামোয় রূপান্তর করা হয় , তাই এই গুণক যত বেশি হবে নতুন মূল বেতনও তত বাড়বে। ৭ম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলেও ৮ম কমিশনে এটি কত নির্ধারিত হবে , তার ওপরেইসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমান নির্ভর করছে ।
DA কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি চলছে। যদি যুক্ত করা হয়,তবে HRA , পেনশন , pf , গ্র্যাচুইটি ও অন্যান্য বেতন – ভিত্তিক সুবিধায় তার প্রভাব পরবে এবং সরকারি কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে।

রিপোর্ট অনুযায়ী ৮ম বেতন কমিশন প্রস্তাবিত হলে ১ কোটিরও বেশি জনগোষ্ঠী লাভবান হবেন। এর মধ্যে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬০ লক্ষ পেনশন ভোগী আছে বলে উল্লেখ আছে । তবে ২০২৭ এর মধ্যে এই প্রস্তাব বাস্তব সম্মত হবে বলে শোনা যাচ্ছে।

bagg
Advt. – School bag @ Rs. 799/- [Click on the image]
Share this news article