সেবক করোনেশন ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর

সেবক করোনেশন ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর

অত্যাদিক কাজের চাপের ফলেই এই আত্মহত্যা ;এ গৌতম দেব 

 

আজ খবর (বাংলা) [রাজ্য], সেবক, কার্শিয়াং, ৩০/০১/২০২৬ : সেবক এর করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্রবণ কুমার কাহার।
একজন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি এক নম্বর ওয়ার্ডের বিএলওর  দায়িত্বেও  ছিলেন। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে কার্শিয়াং মহাকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “দীর্ঘদিন ধরে এস আই আর এর জন্য BLOর  উপর চাপ তৈরি হচ্ছে। সেই চাপের কারণে অনেকেই আত্মহত্যা করে নিচ্ছেন। একইভাবে ওই ব্যক্তিও এস আই আর এর চাপেই এই পথ বেছে নিয়েছেন।”

Share this news article