
পশ্চিমি ঝঞ্ঝার কারণেই শিট এখনো যেতে পারে নি
আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ, ৩০/০১/২০২৬ : ঘন কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলিও। শীতকালের শেষ মুহূর্তে রীতিমত কাঁপছে উত্তর বঙ্গ।
শীতের শেষ ইনিংস। শুক্রবার কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত। শীতল হাওয়া এবং ঠান্ডায় কাঁপছে, জবুথবু অবস্থা । জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রীর আশপাশে ঘোরাফেরা করছে। গত বেশ কয়েকদিন ধরে সেভাবে ঘন কুয়াশার দেখা মেনে নি। কিন্তু আজ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে জলপাইগুড়ি। একটু বেশিই যেন ঠাণ্ডার অনুভূতি রয়েছে আজ। যানবাহন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে।
শুধু জলপাইগুড়ি নয়, ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শিলিগুড়ি শহরও। এই শহরেও একই পরিস্থিতি। বেশ ঠাণ্ডা রয়েছে আজ, সকাল থেকে সূর্যের দেখা নেই। তাপমাত্রাও কমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আগেই জানিয়েছিল উত্তরবঙ্গের এই অঞ্চলে আজ ও কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভানার কোথাও বলা হয়েছে।




