চলে গেলেন আশা ভোঁসলে

চলে গেলেন আশা ভোঁসলে

৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী 

আজ খবর (বাংলা), [বিনোদন],মুম্বই ,মহারাষ্ট্র, ১২/০৪/২০২৬ :  প্রয়াত হলেন দেশের কিংবদন্তি সংগীত  শিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে আজ তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।

ভারতীয় সিনেমায় বিশাল অবদান রয়েছে আশা ভোঁসলের। সারা জীবনে বিভিন্ন ভাষায় অসংখ্য গান তিনি গেয়েছেন। বেশিরভাগ গানই মানুষের মুখে মুখে ফেরে।  দেশ এবং বিদেশেও অসম্ভব জনপ্রিয়তা ছিল তাঁর।  অনেক বছর ধরে আশাজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে। সমৃদ্ধ করেছেন ভারতীয় সিনেমাকে।  বাংলা ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন যা ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে নজরুলগীতিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

আশা ভোঁসলে বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন ছিলেন। স্ত্রী হিসেবে ঘর করেছিলেন সুর সম্রাট রাহুল দেব বর্মনের সাথে। ২০০১ সালে আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়াও সারা জীবন অসংখ্য পুরস্কার এবং সন্মান পেয়েছেন তিনি। গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর স্বাস্থ্যের অবনত ঘটে এবং আজ তিনি শেষ নিঃস্বাস  ত্যাগ করেন। আগামীকাল আশাজির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে।


Share this news article