সরকারি কাজে বাড়ির ছবি তুলতে গিয়ে মাথায় লোহার রডের আঘাত

bprr news1
আজ খবর (বাংলা)  [রাজ্য] মল্লার পুর, বীরভূম, ১০/০৮/২০২৬ :
  সরকারি আবাস যোজনা প্রকল্পের কাক্যে সার্ভেকরতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত কর্মী। মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির ছবি তোলার সময় পিছন থেকে লোহার রড দিয়ে ওই কর্মীর মাথায় আঘাত করা হয়।
    আহত কর্মীর নাম মনঞ্জয় বাগদী। অভিযোগের তির গ্রামের বাসিন্দা ফারুক শেখের দিকে। জানা গিয়েছে, আবাস যোজনার বাড়ির সার্ভে করতে প্রচন্দ্রপুরে গিয়েছিলেন মনঞ্জয়। সেখানে এক উপভোক্তার বাড়ির ছবি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই সময় আচমকা পিছন থেকে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
    আঘাতের জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান মনঞ্জয়। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছন তাঁর সহকর্মী তথা মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। আহত কর্মীকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসার সময়ও তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আহত মনঞ্জয়কে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
    প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। অভিযোগে ফারুক শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
flower
ADVT. — Flower bouquet Rs.150/- [Click on the image]
Share this news article