আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ১৪/০৮/২০২৬ : 

joyeeta das ad

মেষ  রাশি :   আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন এবং সেই সাথে নিজেকে উন্নীত করার সুযোগ আসবে। ব্যবসায়ে মুনাফা বাড়বে। পেশার ক্ষেত্রে কিছু বিকল্প আপনাকে আশ্বস্ত করবে। সন্তানের জন্যে খরচ বাড়বে। মাতৃস্থানীয় কারোর অসুস্থতা চিন্তায় রাখবে।

বৃষ রাশি :   আজ নিজের পরিশ্রমের মূল্যায়ন করতে পারবেন। ব্যবসা ও আয় বাড়বে, কিন্তু সেই পরিমাপে সঞ্চয় করে উঠতে পারবেন না। অবিলম্বে আপনাকে ব্যয় সংকোচ করতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ অনেকটা বেড়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির উপদেশ মেনে নিতে পারবেন না।

মিথুন  রাশি : আজ সুযোগ একাধিক আসবে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তা বিফলে যেতে পারে। তাই মাথা ঠান্ডা  করে যেকোনো বিষয়ে এগোলে মঙ্গল হবে. বিনিয়োগ করার আগে কাগজ পত্র ভালো করে দেখে বুঝে নিন। না হলে ঝুঁকি হয়ে যেতে পারে। আত্মীয়রা শত্রুতা করতে পারে।

কর্কট রাশি :  আজ অল্পের জন্যে আর্থিক  ক্ষতি হতে পারে।  সামান্য ভুলের মাশুল গুনতে হতে পারে। নিজেকে সংযত রাখুন,  নিজের ক্রোধকে দমন করতে হবে, নাহলে বড় ঝামেলায় জড়াতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।  আজ আপনার বিনিয়োগ লাভজনক হতে পারে।

সিংহ রাশি : আজ যে ক্ষেত্র থেকে অর্থলাভ হবে সেই ক্ষেত্র সম্বন্ধে আপনি সম্ভবত কখনো চিন্তা করেন নি। এই অর্থ লাভ আজ আপনাকে সমৃদ্ধ করতে পারে। পরিবারের কারোর অসুস্থতার জন্যে আজ কাজে মন দিতে পারবেন না। পেশার কাজ ব্যাহত হতে পারে। আর্থিক বিনিয়োগ মঙ্গলজনক।

কন্যা রাশি : যৌথ ব্যবসায়ে যাঁরা আছেন তাঁদের ব্যবসায়ে আর্থিক উপার্জন বাড়বে। রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের ক্ষেত্রেও মঙ্গল, তবে পাওনা টাকা আজ পেতে বিলম্ব হবে। আজ কাউকেই ঋণ  দেওয়া উচিত হবে না, বিনিয়োগ না করাই ভালো। কোনো ঘটনার প্রতিবাদ না করে সাক্ষী থাকার চেষ্টা করুন।

তুলা রাশি :  যে সমস্যায় আপনি দিন কাটাচ্ছেন, সেই সমস্যার সমাধান হতে চলেছে আপনার নিকট কোনো আত্মীয় অথবা জীবন সঙ্গীর মাধ্যমে। এর ফলে আপনি প্রভূত মানসিক শান্তি পাবেন।  চাকরি করেন যাঁরা তাঁরা নতুন কর্ম সংস্থানের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে।

বৃশ্চিক রাশি : কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে পরিবারের কথা ভুলে যাবেন।  যেখানে বিতর্ক আছে, সেখানে আজ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আইনি যুদ্ধেও জয়লাভ করতে পারেন। কর্মক্ষেত্রেও কাজের চাপ খুব বাড়বে।  কিছু ক্ষেত্রে আজ সামাজিক সুখ্যাতি লাভের যোগ রয়েছে।

ধনু রাশি :  আজ আর্থিক উপার্জন বাড়বে কিন্তু আপনি কাজে মনোনিবেশ করতে পারবেন না। কোনো প্রভাবশালী ব্যক্তি আজ আপনাকেই দোষী বানাতে চাইবে। মেজাজ হারাবেন না, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।  রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, দুর্ঘটনার সম্ভাব্না  রয়েছে।

মকর রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আয় বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয় হবে না। পারিবারিক কলহের জেরে আজ মানসিক কষ্ট পেতে পারেন।  প্রেমের ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হতে পারে। পড়ুয়ারা আজ পড়াশুনায় মন বসাতে পারবে না। বদ হজমের জন্যে পেটব্যাথায় কাবু হতে পারেন।

কুম্ভ রাশি : ব্যবসা যাঁরা করেন আজ তাঁদের জন্যে ভালো দিন, নতুন প্রস্তাব বা সুযোগ আসবে। আর্থিক উপার্জন বাড়বে। সমস্যা আসবে কিন্তু সেই সমস্যার সমাধানও আসবে সাথে সাথেই।  বিনিয়োগ সুদূর প্রসারী ফল দিতে পারে। পরিবারের জন্যে দুশ্চিন্তা বাড়তে পারে।  গুরুত্বপূর্ণ নথী  সামলে রাখুন।

মীন রাশি : আজ বিতর্ক সামলে চলতে হবে, বিশেষ করে বাইরের লোকের সাথে বুঝে কথা বলতে হবে। প্রতিবেশীদের সাহায্য পাবেন। সন্তানকে নিয়ে নানারকম দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে। বিজ্ঞাপন বা প্রচার মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে।  কাছাকাছি ভ্রমণে আনন্দ পাবেন।

bracelete

Advt. – Dhanayog bracelet for womn Rs. @ 603/-  [Click on the image]

 

Share this news article