নির্মল আর সঞ্জীবকে ছোঁড়া হল ডিম, কাদা, জুতো

নির্মল আর সঞ্জীবকে ছোঁড়া হল ডিম, কাদা, জুতো

 

আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি, উত্তর ২৪ পরগনা, ১৪/০৮/২০২৬ :   আর জি কর শ্মশান কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আজ থানা থেকে বের  সময় ডিম  ও কাদা ছোঁড়া হয়।

Dr. B Monal Ad

আর জি কর শ্মশান কাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আজ আদালতে নিয়ে যাওয়ার জন্যে খড়দহ থানা থেকে বের করা হলে প্রচুর মানুষ তাকে ধিক্কার জানাতে থাকেন। পুলিশি ঘেরাটোপে হেলমেট পড়া থাকলেও তাকে ডিম ছোঁড়া হয়।  কাদা ছোঁড়া হয়। তার দিকে ধেয়ে আসতে  থাকে জুতো এবং অশ্রাব্য গালিগালাজ। সেইসঙ্গে কিছু মানুষ থানার সামনে ডিজে বাজিয়ে নাচতে থাকেন। ক্ষিপ্ত মানুষ, পথ চলতি মানুষ, পুলিশ, সাংবাদিকদের ভীড়ের মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয় পানিহাটির  একদা দাপুটে নেতা নির্মল ঘোষকে।

vivekananda computer

ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের গড়ার লক্ষ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান

ANANDAPUR – 9748696526  #  VIP NAGAR – 7449696526  #  MUKUNDAPUR – 9062696526

গতমাসের ১৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলেকে আর এই মাসের ১৩ তারিখে গ্রেপ্তার করা হল নির্মল ঘোষকে।  অভয়ার দুর্ঘটনার দিনে আরও এক নেতা তড়িঘড়ি মৃতদেহ দাহ করে দিতে সাহায্য করেছিল তার নাম সঞ্জীব মুখার্জি। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।  নির্মল ঘোষের সাথে  আজ তাকেও আদালতে পেশ করা হচ্ছে। তাকেও আজ ডিম এবং কাদা ছোঁড়া হয়েছে।

এই কাণ্ডের সাথে যুক্ত আরও কয়েকজনকে পুলিশ খুঁজছে। নজরে রয়েছে আরও কয়েকজন।

good

Advt. – Goodricke Tea, 250gm. 279/- {Click on the image]

 

Share this news article