মালদহ মেডিক্যালে তিন সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু, তদন্তে পশ্চিমবঙ্গ সরকার

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৬ সালের আগস্ট মাসের প্রথম তিন সপ্তাহে ৬০টি শিশুর মৃত্যু ঘটে। পশ্চিমবঙ্গ সরকার একটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে এক দিনেই ১০টি সদ্যোজাত শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ৬০ শিশুর মধ্যে ৪৪ জন শিশু অন্য হাসপাতাল বা নার্সিংহোমে জন্মেছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।

Screenshot 2026 08 27 140127

বাকি ১৬টি শিশু মালদহ মেডিক্যাল কলেজেই জন্মের পর মারা যায়। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে কয়েকজন শ্বাসকষ্ট, জন্ডিস এবং জন্মগত হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিল। তবে এত সংখ্যক শিশুমৃত্যুর পিছনে অন্য কোনও কারণ বা চিকিৎসায় গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জেলার ১৬টি হাসপাতাল ও নার্সিংহোম পরিদর্শন করা হয়েছে।এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-ও স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে নোটিস দিয়েছে।

Screenshot 2026 08 27 114857

পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরই এই শিশুমৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।

ad

Share this news article