পাহাড়–প্লেইন সমন্বয়েই উত্তরবঙ্গের পর্যটনের ভবিষ্যৎ

আজ খবর (বাংলা) উত্তরবঙ্গ দার্জিলিং 28/08/2026 : পাহাড়–প্লেইন সমন্বয়েই পর্যটন ব্যবসার ভবিষ্যৎ । পাহাড় এবং প্লেইনের সমন্বয়েই উত্তরবঙ্গের পর্যটন ব্যবস্থা দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছে। পাহাড় ও সমতলের অসংখ্য গাড়ির মালিক এবং ড্রাইভার একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, সুসম্পর্ক বজায় রেখে পর্যটকদের পরিষেবা দিয়ে জীবিকা নির্বাহ করছেন।

Screenshot 2026 08 27 114857

 

বাস্তবতা হলো, প্লেইন এলাকার বহু গাড়ির মালিক ও ড্রাইভারও দার্জিলিংয়ের লোকাল সাইটসিয়িং এবং টাইগার হিলের উপর নির্ভরশীল। একইভাবে পাহাড়ের গাড়িগুলিও সমতলের পর্যটন পরিবহণ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাই একে অপরের সহযোগিতা ছাড়া এই পর্যটন ব্যবস্থা সুস্থভাবে চলা কঠিন কিন্তু বর্তমানে অভিযোগ উঠছে, দার্জিলিং জেলার কিছু গাড়ির ড্রাইভার পাহাড়ে পর্যটক নিয়ে যাওয়ার পর লোকাল সাইটসিয়িং এবং বিশেষ করে টাইগার হিল সাইটসিয়িংয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি নিয়ে সমতলের গাড়ির মালিক ও ড্রাইভারদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।

ad

 

এরই পরিপ্রেক্ষিতে সমতলের একাংশের গাড়ির মালিক ও ড্রাইভাররা সংঘবদ্ধ হয়ে পাল্টা অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি পাহাড়ের গাড়িকে দার্জিলিংয়ে লোকাল সাইটসিয়িং বা টাইগার হিল করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, তাহলে সমতলের গাড়িগুলিকেও জংশন ও NJP থেকে পর্যটক তোলার ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে এই পরিস্থিতি কোনোভাবেই পাহাড় বনাম প্লেইনের লড়াই হওয়া উচিত নয়। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বার্থেই প্রয়োজন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও ন্যায্য সমাধান পাহাড় ও প্লেইন—দুই পক্ষের গাড়ির মালিক, ড্রাইভার, ট্রাভেল এজেন্ট এবং পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতাই পারে উত্তরবঙ্গের পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কারও রুজি-রোজগার বন্ধ নয়—প্রয়োজন সকলের জন্য সমান সুযোগ ও সুস্থ পরিবেশ।

Mind Junction 2

Share this news article