নামবি জলপ্রপাত : মাওবাদী হঠিয়ে খুলে গেলো পর্যটনের দরজা

নামবি জলপ্রপাত : মাওবাদী হঠিয়ে খুলে গেলো পর্যটনের দরজা

 

আজ খবর (বাংলা) [অন্য রুট],  বিজাপুর, ছত্তিশগড়,১৯/০৮/২০২৬ :   মাওবাদীদের হঠিয়ে ছত্তিশগড়ের নামবি জলপ্রপাত খুলে দেওয়া হল পর্যটকদের জন্যে।  এই অঞ্চলের প্রাকৃতিক শোভা দেখতে ভীড় করছেন সাধারণ মানুষ।

Duarsini Travels 4
একটা সময়  ছিল যখন এই সব অঞ্চলে আসার কথা স্বপ্নেও কেউ ভাবতে পারতেন না।  হাজার হাজার  কিলোমিটার গভীর অরণ্যে ছিল মাওবাদীদের দৌরাত্ম ও দাপাদাপি।  পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মার্চ মাসের মধ্যেই কেন্দ্র সরকার দেশকে মাওবাদীদের কবল থেকে মুক্ত করার ঘোষণা করে দিয়েছেন।  ছত্তিশগড়ের বস্তার অঞ্চল ছিল মাওবাদীদের ডেরা।  গভীর জঙ্গলে তাদের বসবাস ছিল.  সরকারি উদ্যোগে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল থেকে নিঃশেষ হয়ে গিয়েছে মাওবাদ। গোলাগুলির বদলে বিস্তীর্ণ এলাকা জুড়ে উন্নয়নের বাতাবরণ উজ্জীবিত করেছে সাধারণ গ্রামবাসিদের।
vivekananda computer 1
ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকায় ঘন সবুজ অরণ্যে প্রাকৃতিক শোভায় ভরপুর। পাহাড়, জলপ্রপাত, ঝর্না কি নেই সেখানে ! এবার থেকে এই অঞ্চলে শুরু হল পর্যটন। আশেপাশের গ্রামবাসীরাই পর্যটনের ব্যবসাকে আঁকড়ে ধরে এলাকার উন্নতি চাইছে। এখানকার নামবি জলপ্রপাত খুলে দেওয়া হয়েছে ভ্রমন প্রিয় মানুষের জন্যে। সরকারি বার্তা সম্পূর্ণ নিরাপত্তার বার্তা দিচ্ছে।
বিজাপুর থেকেও ঘুরে নেওয়া যায় নামবি জলপ্রপাত।  নামবি জল প্রপাত ছত্তিশগড়ের বিজাপুর জেলার উসুর  ব্লকের নামবি গ্রামে অবস্থিত। জায়গাটা গভীর অরণ্যে। পাহাড়ের প্রায় ৬০০-৭০০ ফুট উঁচু থেকে জলপ্রপাত নেমে আসছে নিচে। গভীর সবুজ বনের মাঝে রুপোলি ফিতার মত বিপুল জলরাশি আছড়ে পড়ছে দেখতে ভীড় করছেন প্রকৃতি প্রেমিক মানুষ।
Mind Junction 1
Share this news article