সকাল থেকেই প্রবল বর্ষণে নাজেহাল অফিসযাত্রীরা

 
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৯/২০২৬ :  নিম্নচাপের জেরে কলকাতা ও পার্শবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়ে চলেছে। কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে।
joyeeta das ad
পশ্চিমবঙ্গের উপকূল বরাবর বঙ্গোপসাগরে কিছুদিন ধরেই নিম্নচাপ ঠায়  দাঁড়িয়েছিল এক জায়গায়। এই কয়েকদিন সে নিজের  শক্তি আরও বৃদ্ধি করেছে। গত শনিবার দিনই প্রবল বর্ষণ শুরু হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বিলম্বে শুরু করে আজ তা প্রবল বর্ষণে পরিণত হল।  আজ  সকাল থেকেই আকাশের মুখ ভার  ছিল.  শুরু হয়েছিল প্রবল বর্ষণ আর তার সাথে মুহুর্মুহু বজ্রপাত। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ব্যাপকসমস্যায় পরে যান অফিস যাত্রীরা।
Screenshot 2026 08 27 114857
আগামী বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কলকাতা, হাওড়া জেলার বেশিরভাগ অংশ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা রয়েছে।  বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়ও। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে পারে।  বৃষ্টিপাতের সাথে বিভিন্ন জায়গায় বজ্রপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ad

 

Share this news article