নেপাল : চিলিমের সুড়ঙ্গে জোরদার অভিযান

নেপাল : চিলিমের সুড়ঙ্গে জোরদার অভিযান

 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ০১/০৯/২০২৬ : ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালের রাসুয়া জেলার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান। সুড়ঙ্গের ভিতরে কাদা, পলি ও ধ্বংসাবশেষ জমে যাওয়ায় উদ্ধারকারীদের প্রবেশে ব্যাপক সমস্যা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত কঠিন হলেও আটকে থাকা কর্মীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে নেপালি সেনা ও বিশেষজ্ঞদের যৌথ দল।

ad anasuya

গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় রাসুয়া ও নুয়াকোটের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে জল, কাদা ও পলি ঢুকে যায়। বহু কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গে উদ্ধারকারীরা প্রায় ১০০ মিটার পর্যন্ত ঢুকতে সক্ষম হয়েছেন। তবে সেখানে বিপুল পরিমাণ কাদা ও মাটির স্তর থাকায় এগোনো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উদ্ধার অভিযানে ইতিমধ্যেই দু’টি দেহ উদ্ধার হয়েছে বলে নেপালি সেনা সূত্রে জানা গিয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, সুড়ঙ্গের ভিতরে ছয়জন কর্মী আটকে থাকতে পারেন।

Duarsini Travels

উদ্ধারকাজে নেপালি সেনার পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও যোগ দিয়েছে। সুড়ঙ্গের ভিতর থেকে কাদা ও ধ্বংসাবশেষ সরাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞরা হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শনও করেছেন।

শুধু চিলিমে নয়, রাসুয়া ও নুয়াকোটের একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে এখনও বহু কর্মী নিখোঁজ বা আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ, কাদা, জল এবং যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়।

Mind Junction

নেপালের এই ভয়াবহ বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে আটকে পড়া কর্মীদের উদ্ধারে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। পরিবারগুলিও প্রিয়জনদের জীবিত উদ্ধারের আশায় অপেক্ষা করছেন। নুয়াকোট এলাকায় একটি জেলখানা ছিল, সেখানকার বন্দীদের কোনো খোঁজ নেই. একটিপশু হাসপাতালও ছিল,সেটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  চিকিৎসাধীন পশুদেরও কোনো খোঁজ নেই।   নেপানের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯০০ মানুষ নিখোঁজ আছেন অন্তত সাড়ে চার হাজার মানুষ।  এর মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩০০র বেশি বলে মনে করা হচ্ছে।

tata tea

ADVT. – Tata Tea Gold – Black Tea – 500 gm. @ Rs. 300/– Rs. 245/- 

[Click on the image]

Share this news article