
পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : রাজ্যে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা দিতে শুরু করেছে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা যেমন চোখে পড়েছে, তেমন রাজনৈতিক তৎপরতাও দেখা গিয়েছে।
আজ মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা হল অর্থাৎ 2 রা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবারের ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। যেখানে সকাল থেকে বিদ্যালয়ের দরজাগুলিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের হাতে জল ও পেন নিয়ে। প্রতিটি পরীক্ষার্থীদের হাতে জল ও একটি করে কলম তুলে দিয়ে তাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেও দেখা গেল রাজনীতি, কে আগে জল কলম দেবে সেই নিয়ে তাড়াহুড়ো তৃণমূল ও বিজেপির মধ্যে। এই হুড়োহুড়ি দেখতে পাওয়া গেলো বীরভূমের সিউড়ির একটি গার্লস স্কুলের গেটের সামনে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্যে রাজ্যের সর্বত্র রাস্তায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। কোথাও কোন পরীক্ষার্থীর সমস্যায় পড়লে তাদের সম্পূর্ণভাবে সাহায্য করা হবে।
এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির। পরীক্ষা কেন্দ্রের বাইরে চোখের জলে ভাসালো সে। উত্তরবঙ্গের দলসিংপাড়া এলাকার বাসিন্দা মনীষা। তাঁর পরীক্ষা কেন্দ্র বসেছে হাসিমারা হিন্দি হাই স্কুলে। পরীক্ষার দিন সকালে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাকে বাইরে দেখা যায়। এডমিট কার্ড তাঁর কাছে ছিল না। তাঁর অভিযোগ, স্কুলের পক্ষ থেকে তাকে এডমিট কার্ড পাইয়ে দিতে কোনও সাহায্য করা হয়নি বারবার বলা সত্ত্বেও।
এদিকে একটি খবরে পড়ুয়াদের মানবিক দিকটি উঠে এসেছে। সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলের ভোজের খরচ বাঁচিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে ভাগ করে খেল ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ির ৭৩ মোড়ে অবস্থিত ওই স্কুলের পড়ুয়াদের ব্যতিক্রমী উদ্যোগে শামিল হন শিক্ষকরাও। ছাত্রছাত্রীদের মানবিকতায় খুশি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।
Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 02/02/2026 :






