আজকের রাশিফল – মদ্যপান বা যে কোনো নেশা থেকে দূরে থাকুন

aajker rashifol 1

 

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ০৯/০২/২০২৬  : 

মেষ  রাশি :   নিজেকে সুস্থ রাখুন, অতিরিক্ত খাদ্যাভ্যাস বন্ধ করুন।  পিতৃস্থানীয় কারোর পরামর্শে উপকৃত হবেন। আপনার  ব্যবহারে আকৃষ্ট হয়ে নতুন বন্ধু হবে।  প্রেম ভাগ্য খুবই ভালো এবং উপভোগ্য। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে। ব্যবসাও বাড়ছে। সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসই হল আপনার  প্রধান মূলধন। দিনের কিছুটা সময় একা থাকতে ভালো লাগবে।  আজ অপ্রত্যাশিত খবর আসতে পারে। শুভ সংখ্যা ১,  শুভ রং কমলা ও সোনালী।
বৃষ রাশি :   গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া পরিবারের সব কিছুতে হস্তক্ষেপ করতে গেলে বাধা পাবেন।  আর্থিক উপার্জনের সেরা সময় হলেও টাকা খরচ হয়ে যেতে পারে।  সঞ্চয় করা খুবই কঠিন হয়ে পড়বে।  পারিবারিক সমর্থন আপনার চাপ কমাবে।  প্রেম ভাগ্য উত্তম, রোমান্স উপভোগ করতে পারবেন।  কর্মক্ষেত্রেও ভালোবাসা পাবেন। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মিথুন রাশি : নানারকম সমস্যা আসতে  থাকবে, কিন্তু ঘাবড়াবেন না।  কারণ ভাগ্যের সহায়তা পাবেন। আর্থিক অবস্থার উন্নতির যোগ দেখা যাচ্ছে। ঋণ  পরিশোধের ব্যবস্থা হবে।  পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটবে।  প্রেম অত্যন্ত গভীরে যাবে, প্রেম আজ আপনাকে জীবনের সেরা আশ্বাস দিতে পারে। জীবন সঙ্গী আপনার সাথেই আজ সারাদিন কাটাতে চাইবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি :  আনন্দ ও বিনোদন আজ আপনার অনেক অর্থ ব্যয় করে দেবে, যা আপনার সঞ্চয়কেও নষ্ট করে দিতে পারে, তাই সাবধান। অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকুন।  পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটবে।  কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে আপনি যে লক্ষ্যমাত্রা নিয়েছেন, সেই লক্ষ্যে পৌঁছাতে চুপচাপ কাজ করে যান, আপনার লক্ষয় নিয়ে কাউকে কিছু বলতে যাবেন না। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি :  যে কোনো নেশা থেকে দূরে থাকুন। সব রকম আসক্তি এড়িয়ে থাকার চেষ্টা করুন। এটা করার জন্যে আজকের দিনটাই সেরা। কমিশন বা ডিভিডেন্ট থেকে অতিরিক্ত উপার্জন হবে। আজ  পারিবারিক সমস্যা সমাধান একা করতে যাবেন না, সঙ্গীর সাথে আলোচনা করুন। না হলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন কোনো কাজের কথা ভাবিয়ে তুলবে। শুভ , সংখ্যা ৯শুভ রং লাল।
কন্যা রাশি :  শরীর সুস্থ রাখতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন। পরিবারের সাথে সময় ভালো কাটবে। প্রেম ভাগ্য উত্তম, তবু কিছুক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন আছে।কাউকে কোনোরকম কথা দেওয়ার আগে ভেবে দেখুন।  কৰ্মক্ষেত্র সপক্ষে থাকবে। মানসিক চাপ হালকা করার চেষ্টা করুন।  নানারকম পরিস্থিতির সঙ্গে আপোষ করতে হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি :    খরচ বেড়ে গেলেও আজ আপনার আশা পূরণ হওয়ার দিন।  পারিবারিক চাপগুলোকে গ্রহন করুন। সেগুলিকে সমাধান করার অগ্রাধিকার দিন। প্রেমের ক্ষেত্রে আপনি আপনার ভালোবাসার মানুষকে যা কিছু বলতে চান তা আজই  বলুন, আগামীকাল দেরি হয়ে যাবে।  সকলের থেকে দূরত্ব বজায় রাখতে ভালো লাগবে। নিজেকে নিয়ে ভাবুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি :  সংযত থাকুন, ধৈর্য্য ধরে এগিয়ে চলুন। নিজের লক্ষ্যে অবিচল থাকুন।  বাধা কেটে যাবে। আত্মীয়দের থেকে সাহায্য পাবেন। কারোর সাথে অংশীদারি ব্যবসায়ে যাবেন না, ভবিষ্যতে অংশীদারি ব্যবসা বা উদ্যোগ আপনাকে ক্ষতি করতে পারে।  মদ্যপান ও যে কোনো নেশা থেকে দূরে থাকুন। বিবাহিত জীবনে সঙ্গীর ব্যবহার আজ আপনার ভালো লাগবে না।  শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি :   বিশ্রামের সময় ব্যাহত হতে পারেন, তবু আজ আপনাকে বিশ্রাম নিতে হবে। আগামী দিনের জন্যে শক্তি সঞ্চয় করে রাখুন।  মনে রাখতে হয়ে আপনার সঞ্চয় আপনার শক্তি বৃদ্ধি করবে। পরিবারের ছোটদের সাথে সময় কাটালে ভালোই হবে। নতুন উদ্যোগ নিয়ে সম্পূর্ণ রূপরেখা গড়ে তুলুন। সঙ্গীর কাছে কিছু লুকোবেন না, লুকিয়ে থাকলে অভিযোগ উঠতে পারে।  শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মকর রাশি :  আজ পরিবেশ সহায়ক থাকবে। দীর্ঘদিনের বকেয়া ও পাওনাগুলো আজ উদ্ধার করা যাবে।  কর্মক্ষেত্রে একটা বিরোধী শক্তিকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে, কেউ আপনার ক্ষতি করতে চাইছে। সতর্ক থাকুন।  কর্মক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান করুন বুদ্ধি দিয়ে,  ঠান্ডা মাথায়।  প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আজ মুগ্ধ করতে পারে। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কুম্ভ রাশি :  মদ্যপান থেকে দূরে সরে যান এবং কোনো একটা খেলাধুলায় মেতে থাকুন।  শরীরকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আজ পরিবারের কারোর থেকে গোপন কোনো তথ্য আপনার সামনে এসে আপনাকে বিচলিত করতে পারে। সেই সময় সংযত আচরণ করুন।  প্রেমের ক্ষেত্রেও সংযত থাকার চেষ্টা করুন।  পড়ুয়াদের আজ লেখাপড়ায় মন বসবে না. শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি ।
মীন রাশি :   আজ আপনি নতুন কোনো মানুষের সংস্পর্শে আসতে পারেন, যাঁর প্রভাব আপনার জীবনে পড়তে পারে।  যে কোনো কিছুতে বিনিয়োগের আগে ভালো করে সেই ক্ষেত্রটি বুঝে নিন।  আজ আপনার মনের কৌতূহল মাত্রাতিরিক্ত হয়ে উঠবে।  ছোটবেলায় যে সব কাজ করতে ভালো লাগতো, সেই কাজগুলো আজ ফের ভালো লাগবে। অন্যের কারণে পারিবারিক সমস্যা বাড়তে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
Share this news article