আজ খবর (বাংলা), আজকের রাশিফল –

আজ খবর (বাংলা), আজকের রাশিফল -

মেষ রাশি : সামান্য কারনে প্রাপ্তি অধরা থেকে যেতে পারে। নিজে ব্যবহারে লাগাম দিন।  সুযোগ হাতছাড়া হলে তা ব্যথিত করবে আপনার গোটা পরিবারকেই।   আজ কোনোভাবেই উত্তেজিত হওয়া  চলবে না।  আজ অনেকেই আপনাকে নানারকম আশ্বাস দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু কোনোটাই বিশ্বসযোগ্য হবে না। নিজের উদ্যোগ নেওয়ার ক্ষমতাকেই প্রাধান্য দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি :   আজ সারাদিন কাজের চাপ থাকলেও তাকে উপভোগ করবেন। আজ সারাদিন ধরেই আর্থিক উপার্জন চলতে থাকবে।  দিনের শেষে যে অর্থ হাতে থাকবে, তা আপনাকে খুশিই করবে। আপনার নতুন উদ্যোগ বা প্রকল্পকে আপনার বাবা মা সমর্থন জানাবে।  কোনো কঠিন কাজ আজ আপন শেষ করতে পারেবন এবং সেই কাজ করার জন্যে প্রশংসিত হবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মিথুন রাশি :  দিনের শুরুতে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, দিন গড়ালে হঠাৎ আসা এক সুসংবাদ আপনার দিনটাকেই বদলে দেবে।  কোনো না কোনো ভাবে অর্থ এসে যাবে, যা আপনাকে আর্থিক ও মানসিক দিক থেকে রেহাই দেবে।  পেশাদারদের ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে।  চোখের ব্যাথা থেকে সাবধান, পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

কর্কট রাশি :  আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকলেও খরচের স্থানটিও প্রবল, সেক্ষেত্রে বুঝে খরচ করুন। আজ কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু সাধু সঙ্গ আপনাকে শান্ত করবে। তাঁদের আশীর্বাদ পাবেন।  কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হতে পারে, সেই আলোচনাতেও নিজেকে শান্ত রাখুন। সকলের মতামত আপনার ভালো নাও লাগতে পারে। অন্যের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিন।শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয় আপনার সাহস বাড়িয়ে তুলবে। তবে আজ ভূসম্পত্তি বা বাড়ি ঘরের জন্যে কোনোরকম বিনিয়োগে যাবেন না।  আজ আপনার সঙ্গী আপনার সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনি আপনার সমস্যার কথা তাকে বোঝাতে পারবেন না।  হঠাৎ করে অপ্রত্যাশিত মুনাফা আপনাকে আজ যথেষ্ট উপার্জন এনে দেবে, যা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কন্যা রাশি :  পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। সামাজিক অনুষ্ঠানেও যেতে পারেন। কিন্তু আজ কাউকে ঋণ  দেবেন না, সেই অর্থ আর ফিরে পাবেন না।  খুচরো এবং পাইকারি বিক্রেতাদের আজ ভালো দিন কাটবে।  প্রেম ভাগ্য বেশ আলো. জীবন সঙ্গীকে আরও বেশি করে সময় দিন।  ভালোবাসার মানুষ পুরস্কার বা উপহার দিতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

তুলা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনও ভালো থাকবে। বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটবে।  বিনিয়োগ করার প্রস্তাব নিয়ে কেউ আসতে  পারে, কিন্তু বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা ভালোকরে যাচাই করে নেবেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি :  বাইরের কোনো অচেনা ব্যক্তির আচরণ  আপনাকে বেশ প্রভাবিত করে তুলবে।  ছোটোখাটো বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠবে।  ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত নতুন ধারনাগুলি খুব কাজে আসবে।  পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে  থাকবেন।  আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি :  আজ সারাদিন পরিবেশ আপনার সপক্ষে থাকবে। সঙ্গীও ভালোবাসায় ভরিয়ে দেবে।  অতিরিক্ত আশা ত্যাগ করুন। বাস্তবের সাথেই চলুন। কাউকে খুশি করতে বেশি খরচ করবেন না।  সৃজনশীল কাজ যাঁরা করেন তাঁরা আজ নানারকম বাধার সম্মুখীন হবেন। সমস্যাগুলিকে দ্রুত সমাধান করার ব্যবস্থা নিন।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মকর রাশি :  মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখুন। আজ কর্মক্ষেত্রে মূল্যবান কিছু চুরি যেতে পারে, সেটা কোনো বস্তু  বা সেটা আপনার সযত্নে রক্ষিত কিছু ধারণা বা ফর্মুলাও হতে পারে। তাই সাবধান। আজ পরিবারের সাথে সবরকম সংঘাত এড়িয়ে চলুন। পরিবেশ আজ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে। সহকর্মীদের সাথেও বিবাদ এড়িয়ে চলতে হবে।   শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কুম্ভ রাশি :  আজ পরিবারকে নিয়ে খুব ভালো একটা দিন কাটবে।  বাড়িতে শান্তির বাতাবরণ থাকবে। সন্তানরাও ভালো থাকবে।  কারোর আগমন বার্তা সামগ্রিক খুশি বয়ে নিয়ে আসবে। অতিরিক্ত উপার্জনের পরিকল্পনা করতে পারেন।  কোনো বন্ধুর সাথে দূরত্ব তৈরী হয়ে পারে।  সন্ধ্যের পর কাছের মানুষের সাথে বিতর্ক হলেও বাকবিতন্ডা হবে না, রাত্রে মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।

মীন রাশি : বাড়ির লোকদের বা নিকট বন্ধুদের থেকে যে চাপ আজ আপনি পাবেন, তা আপনাকে আজ সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না।  সন্তানের সাথে কোয়ালিটি সময় ব্যয় করুন, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করার আগে সত্য যাচাই করে নিন।  উর্দ্ধতন ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করবেন না।  আপনার সুনাম নষ্ট করতে পারে এমন ব্যক্তি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।


Share this news article