২৮শে ফের রাজ্যে আসছেন অমিত শাহ

২৮শে  ফের রাজ্যে আসছেন অমিত শাহ

ওই দিন তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হবে

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৩/২০২৬ :  আগামী ২৮ তারিখে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  সেদিন তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী ২৮ তারিখ ভোটের প্রচার করতে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ওই দিন তিনি যে জনসভা করবেন, সেই সভায় গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার চালাতে গিয়ে যে সব দুর্নীতি করেছে, তার বিশদ খতিয়ান তুলে ধরবেন, সেই খতিয়ানের নাম দেওয়া হয়েছে ‘চার্জশিট’।  সেদিন অমিত শাহ একেরপর এক চার্জশিট পেশ করে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করতে চান।  ঐ  দিন প্রচারে তিনি তৃণমূল সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরবেন বলে জানা গিয়েছে।

এরই পাশাপাশি বিজেপি নিজেদের ইশতেহার প্রকাশের প্রস্তুতিও নিয়েছে। দলীয় ইশতেহার প্রকাশের আগে অমিত শাহের মত নেতার অনুমোদন নেওয়াও হতে পারে। বিজেপি সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে চলেছে তাদের ইশতেহার।


Share this news article