আসামে জোরালো ভূমিকম্প

richter scale1

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ০৫/০১/২০২৬ :  আজ ভোর রাত্রে ভূমিকম্পে কেঁপে ওঠে আসামের বিস্তীর্ণ এলাকা।  ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কোচবিহারের  বাসিন্দারাও।

সরকারীভাবে যেটা জানা গিয়েছে আজ ভোর ৪:১৭ মিনিটে ভূকম্পনে কেঁপে ওঠে আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল।  রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.১, সেক্ষেত্রে এই কম্পনকে যথেষ্ট জোরালো হিসেবেই দেখতে হবে।  জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস হল আসামের মারিগাঁও এলাকার ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

আজ আসামে যে সময়ে এই ভূমিকম্প হয়েছে, সেই সময়ে বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আছন্ন থাকেন। সেক্ষেত্রে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু আজকের ভূমিকম্পের জন্যে আসাম থেকে সেভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছায় নি।


Share this news article