আসামের সিআরপিএফ ক্যাম্পে রক্তাক্ত সকাল, কি ঘটেছিল

আসামের সিআরপিএফ ক্যাম্পে রক্তাক্ত সকাল, কি ঘটেছিল ?

আজ খবর (বাংলা), [দেশ], নওগাঁ, আসাম, ০৪/০৮/২০২৬ :  আসামে সিআরপিএফ জওয়ান নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে মারলেন নিজের সহকর্মীকেই, তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করলেন।  নিজেদের গুলিতেই মৃত্যু হয়েছে তিন সিআরপিএফ জওয়ানের। একজন গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন।

আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসামের নওগাঁর কাটিমাড়ী সিআরপিএফ ক্যাম্পে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ  একজন এএসআই পদমর্যাদার সিআরপিএফ অফিসার গুলি চালিয়ে দেন তাঁরই অধঃস্তন সহকর্মীদের ওপর।  ওই অফিসারের নাম বাল্লানী  প্রেমাবরণ।  গুলি চালনার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই সিআরপিএফ  জওয়ানের , আর দুই জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
হাসপাতালে নিয়ে যাওয়া দুই জওয়ানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর এক জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে যাঁর মৃত্যু হয়েছে তিনিই  গুলি চালিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর তিনি নিজেই আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন।  গুলিতে মৃত দুই জওয়ানের নাম রামনাওয়াল সিং যাদব এবং বিষ্ণু প্রসাদ বাঘেল।  যিনি আহত হয়েছেন তাঁর নাম  মানে গোবিন্দ শ্রিপুল।  তিনি আর একজন এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি গুলি খেলেও কোনোক্রমে পালিয়ে বাঁচতে পেরেছিলেন।
৩৪ নম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ক্যাম্পে কেন এই ধরনের ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
gasGas Lighter for cigarette 
Advt. – Gas lighter for cigarette 2 Rs. 280/- [ Click on the image]
Share this news article