প্রশান্ত কিশোরকে নিয়ে দিলীপের মন্তব্যে জোর জল্পনা

prashant news1

 
 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৮/২০২৬ : বিহারের বাঁকিপুর থেকে প্রশান্ত কিশোরের নির্বাচনে জয়লাভ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

result
মঙ্গলবার বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয় সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “শেষ পর্যন্ত বাঁকিপুর উপনির্বাচনে জিতে প্রশান্ত কিশোরের রাজনৈতিক পথ চলা শুরু হল।  বিহারের মানুষ তাঁকে হাউসে প্রবেশ করার অধিকার দিলেন। অনেক চেষ্টার পর এই সাফল্য পেলেন প্রশান্ত কিশোর।”
দিলীপ ঘোষ এদিন বলেন, “প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরেই জেতার চেষ্টা করে আসছিলেন, তবে এর আগে তিনি সাধারণ নির্বাচনে কখনো অংশ নেন নি।  এবার বাঁকিপুর থেকে তিনি উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছে।  প্রশান্ত কিশোর সফল হয়েছেন। ” যদিও  কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে বাঁকিপুর আর দাতিয়ার উপনির্বাচনের ফলাফলের রিভিউ করা উচিত। বাঁকিপুর জায়গাটি গেরুয়া দুর্গ হিসেবেই পরিচিত ছিল, সেই দুর্গ এবার জন সুরজ পার্টির প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন।
কেন্দ্রীয় বিজেপি যেখানে বিতর্ক চাইছে, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চাইছে, সেখানে দিলীপ ঘোষের মত একজন বিজেপি নেতা কেন প্রশান্ত কিশোরের জয়লাভ নিয়ে প্রশান্তি লাভ ! করছেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
redme A7 Pro
Advt. Red Me A7 Pro @ Rs. 15499/- [ Click on the emage]
Share this news article