অবজারভার ও বিজেপি প্রার্থীর গোপন আঁতাতের অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস

অবজারভার ও বিজেপি প্রার্থীর গোপন আঁতাতের অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস

এবার আদালতে তৃণমূল কংগ্রেস 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৪/২০২৬ :  এবার নির্বাচন বিধি লংঘন করার অভিযোগ নিয়ে অবজারভারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হল তৃণমূলকংগ্রেস।

তৃণমূলকংগ্রেসের তরফ থেকে প্রাক্তন পুলিশ কর্তা এবং তৃণমূল প্রার্থী রাজীব কুমার অভিযোগ  করছেন যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় ঘোষের সাথে পুলিশ অবজারভার পারমার স্মিত পুরুষোত্তম দাসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।  তাঁরা নিজেদের মধ্যে গোপন বৈঠকও সেরে নিয়েছেন। পুলিশ অবজারভার এবং বিজেপি প্রার্থীর এই গোপন আঁতাতের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস  হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে।

পুরুষোত্তম দাস নামে ঐ  অবজারভারের আওতাধীন একটি অঞ্চলে এক হোটেলে বিজেপি প্রার্থীর সাথে একটি গোপন বৈঠকের কথাও জানানো হয়েছে অভিযোগে।  ঐ বৈঠকের যাবতীয় তথ্য প্রমান সিসিটিভি / ভিডিও ফুটেজ সহ যুক্ত করা হয়েছে তৃণমূলের অভিযোগের সাথে।  এই অভিযোগের ফলে আদালত কি ব্যবস্থা নেয় এবং নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্ৰহণ করে এখন সেটাই দেখার।


 

Share this news article