পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে ইডি তল্লাশি

ED rai at Dy. Police Commissioner

ed news1

 

সোনা পাপু আর কামদারের ঘনিষ্ঠ হিসেবে তল্লাশি !

আজ খবর (বাংলা).[রাজ্য], কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৯/০৪/২০২৬ :  সোনা পাপু মামলার তদন্তে নেমে এবার কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারের বাড়িতেই তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি).

আজ সকালে ইডি  আধিকারিকরা যে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে, সেই তিনটি বাড়ির দু’টি বাড়ি  কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বলে জানতে পারা গিয়েছে।  অপর একটি বাড়ির মালিক সান এন্টারপ্রাইসের মালিক জয় এস কামদার। সোনা পাপু ও কামডারের অর্থপাচারের  নির্দিষ্ট ইনপুট পেয়েই আজ এই দুজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

সোনা পাপু ওরফে বিশ্বজিৎ পদদারের সাথে জয় এস কামদারের এবং অন্যান্যদের ঘণিষ্ঠ সম্পর্কের কথা জানার পর গত ১লা এপ্রিল মোট ১৮টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।  সেই তল্লাশির পর আজ ফের তল্লাশি চালালো ইডির কলকাতা ইউনিট। আজ কামডারের একটি বাড়িতে এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানো হল.

এর আগে সোনা পাপুর হেফাজত থেকে অনেক কিছুই বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রায় দেড় কোটি নগদ টাকা, লক্ষ লক্ষ টাকার গহণা , জমি জমার কাগজপত্র, প্রচুর আপত্তিকর সামগ্রী এবং একটি আমেরিকান মেড রিভলবার বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়াও একটি ফরচুনা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। আজ এখনো তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ইডি।


 

Share this news article