ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যে এগিয়ে চলেছে ভারত : মোদী

mann news1

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৭/২০২৬ : ডিফেন্স গবেষণায় DRDO র লাগাতার সাফল্যে  ভারতের তৈরী সামরিক পণ্য ও অস্ত্রশস্ত্র বিদেশের বাজারে আকর্ষণীয় হয়ে উঠেছে, বিদেশের বাজারে ভারতীয় সামরিক পণ্যের চাহিদা তুঙ্গে উঠতে শুরু করেছে। যা কিনা অচিরেই ভারতকে অর্থনৈতিক দিক থেকে এক উচ্চতায় পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সপ্তাহে ডিআরডিও পিনাক লং রেঞ্জ রকেট মিসাইল সফলভাবে পরীক্ষা করে দেখেছে।  ডিআরডিও সংস্থার  গবেষকদের ধন্যবাদ। দুই তিন দিন আগেই ডিআরডিও কুশ মিসাইল এর পরীক্ষায় সফল হয়েছিল। লাগাতার তাদের এই অস্ত্রশস্ত্র এবং সামরিক পণ্যের সফল পরীক্ষার ফলে ভারত আন্তর্জাতিক সামরিক পণ্যের বাজারে এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের তৈরী অস্ত্র ও সামরিক পণ্যের চাহিদা আকাশ ছুঁয়েছে।  কিছুদিন আগেই আইএনএস মহেন্দ্রগিরি নামে একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ জলে নেমেছে, এই জাহাজটিকেও ভারত তৈরী করেছে।  এইভাবে আমাদের দেশ আত্মনির্ভর ভারত প্রকল্পে কাজ করে আত্মনির্ভর হয়ে চলেছে।”
নরেন্দ্র মোদী এদিন বলেন, “ভারতীয় সামরিক পণ্যের ওপর বিভিন্ন দেশের ভরসা এখন অনেকটাই বেড়ে গিয়েছে।   অনেক দেশ এখন ভারতের থেকে অস্ত্রশস্ত্র কিনতে চায়, এই চাহিদা ভারতকে আরও বেশি করে আত্মনির্ভর করে তুলবে।”  কিছুদিন আগেই ইন্দোনেশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া  ভারতের থেকে ব্রম্ভজ  ও অস্ত্র মিসাইল কিনেছে।  এইরকম অনেক দেশই  ভারতের থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক পণ্য কিনে নিতে চাইছে। এটা  সম্ভব হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের লাগাতার সাফল্যের কারণে। এই সাফল্যই ভারতকে ক্রমাগত উন্নত করে চলেছে বলে মনে করেন মোদী।
mann ki baat of Narendra Modi
Share this news article