বরাতজোরে প্রাণে বাঁচলেন ২৮ ভারতীয় নাবিক

iranl news1

 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] তেহরান, ইরান, ২৫/০৭/২০২৬ :  বরাত জোরে কোনোক্রমে প্রাণে  বেঁচে গেলেন ইরানি জলসীমার মধ্যে থাকা মোজাম্বিকের একটি তেলের জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক।

result

এর আগে হরমুজ প্রণালীতে  যে দুই তেলের জাহাজ (ব্যবসায়িক জাহাজ) আক্রান্ত হয়েছিল, সেই জাহাজেও ছিলেন ভারতীয় নাবিকরা। সেই জাহাজগুলিকেও মিসাইল আক্রমণ চালানো হয়েছিল। সেই জাহাজে থাকা এক ভারতীয় নাবীকের মৃত্যু হয়েছিল। কয়েকজন ভারতীয় নাবিক আহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে  ক্ষোভ প্রদর্শন করেছিল ভারত।
 এবারে ঘটনাস্থল ইরানের সমুদ্রসীমার ভিতরেই, একটি জাহাজ যা তেল ট্যাংকার বহন করে. সেই জাহাজে উড়ছিল মোজাম্বিকের পতাকা। এলপিজি ট্যাংকারের নাম দিশা।   ঐ  জাহাজে ছিলেন ২৮ জন ভারতীয় ত্রু , এঁরা প্রত্যেকেই পেশাদার কর্মী। এঁদের ওপরেই বাইরে থেকে আক্রমন চালানো হয়েছে। তবে ঠিক কি ধরনের আক্রমনের শিকার হয়েছে ঐ  তেল ট্যাংকার জাহাজটি, তা স্পষ্ট করে বলা হয় নি।  তবে ভারতীয় নাবিকরা কোনো রকমে যে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন এবং বর্তমানে তাঁরা যে প্রত্যেকেই নিরাপদে আছেন , সেটা স্বীকার করে নিয়েছে সেখানকার ভারতীয় দূতাবাস। তাঁরা ঘটনার ওপর কড়া  নজরদারি চালিয়েছে।
cscad news
Share this news article