কে হতে চলেছেন বিজেপির নতুন সভাপতি ?

nnews3 1

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০১/২০২৬ :  ভারতীয় জনতা পার্টির নতুন সর্ব ভারতীয় সভাপতি মনোনয়নের জন্যে তোড়জোড় চলছে দিল্লীতে তাদের সদর দপ্তরে।  এই মনোনয়নকে ঘিরে দিল্লীর সদর দপ্তরে গোটা দেশ থেকেই ভীড় করেছেন বিজেপি নেতারা।

ভারতীয়  জনতা পার্টি নতুন সভাপতি পেতে চলেছে।সেই উদ্দেশ্যেই আজ মনোনয়ন গ্রহণ করা হবে. দিল্লীর সদর দাপটের তারই তোড়জোড় চলছে। মনোনয়ন প্রক্রিয়া দুপুর ২টো  থেকে বিকেল ৪টের মধ্যে অনুষ্ঠিত হবে. এরপর বিকেল ৪টা  থেকে বিকেল ৫টা  পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে. বিকেল ৫টা  থেকে ৬টার  মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া যাবে। নির্বাচকরা আজ সন্ধ্যে সাড়ে ছটা  নাগাদ একটি প্রেস বিবৃতি জারি করবেন বলে জানা গিয়েছে।

বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীন  সর্ব ভারতীয় সভাপতি পদে মনোনয়ন পেশ করতে প্রস্তুত হয়ে আছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমর্থন নিয়ে নিতিন নবীন যদি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হন, তাহলে তিনিই হবেন বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি। দলের জাতীয় কাউন্সিল এবং রাজ্য কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচন কমিটি নতুন সভাপতির নাম ঘোষণা করবে।


 

Share this news article