আসছে শিবালিক, নন্দা দেবী, মিটতে চলেছে এলপিজি সমস্যা !

আসছে শিবালিক, নন্দা দেবী, মিটতে চলেছে এলপিজি সমস্যা !

 
 ২৪ জাহাজের মধ্যে এলো মাত্র দুটি 
 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৬/০৩/২০২৬ :  দুটি পণ্যবাহী ভারতীয় জাহাজ পেট্রোপণ্য নিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে।  এই দুই জাহাজ ভারতে এসে গেলে ভারত পেট্রোলিয়ামের জন্যে তৈরি হতে চলা সংকটকে কিছুটা হলেও ঠেকিয়ে রাখতে পারবে।

ইরান কর্তৃপক্ষ ভারতের দুটি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছিল। সেইমত ওই জাহাজ দুটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ভারতীয় উপকূলের কাছে এসে পৌঁছেছে।  ওই জাহাজগুলির একটি শিবালিক  গুজরাটের মুন্দ্রা  বন্দরের  কাছে এসে গিয়েছে। আর একটি জাহাজ নন্দা দেবীও ভারতীয় উপকূলের কাছাকাছি এসে গিয়েছে বলে জানা যাচ্ছে।
দুটি জাহাজেই প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম পণ্য রয়েছে।  শিবালিক আজ এবং নন্দা দেবী জাহাজটি আগামীকাল ভারতে পৌঁছাবে।  পশ্চিম হরমুজে মোট ২৪টি ভারতীয় পণ্যবাহী জাহাজ দাঁড়িয়েছিল। তারমধ্যে শিবালিক  ও নন্দা দেবী পুরোপুরো এলপিজি বহন করছে।  এই দুই জাহাজ ভারতে এসে গেলে এলপিজি সংকট অনেকটাই মেটানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।  গত ২৪ ঘন্টায় ইরানে থাকা ভারতীয় নাবিকরা সুস্থ আছেন বলে খবর পাওয়া গিয়েছে।
শিবালিক ও নন্দা দেবী জাহাজ দুটি প্রায় ৯২,৭০০ টন এলপিজি বহন করছে। আজ শিবালিক এসে পৌঁছাবে গুজরাটের মুন্দ্রা  বন্দরে এবং  আগামীকাল নন্দা দেবী জাহাজটি এসে পৌঁছাবে কান্ডলা  বন্দরে।

Share this news article