জালে ধরা পড়লো আরও এক পাক গুপ্তচর

জালে ধরা পড়লো আরও এক পাক গুপ্তচর

আজ খবর (বাংলা),  [রাজ্য]  কলকাতা,পশ্চিমবঙ্গ ১২/০৮/২০২৬ :  ফের বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়লো এক পাক গুপ্তচর।  রানা রউফ নামে এই পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া সীমান্ত থেকে।

কিছুদিন আগেই বর্ধমান থেকে হামিম মন্ডল নামে এক পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তাকে জেরা করে রানা রউফ নামে এই পাক গুপ্তচরের হদিশ পাওয়া গিয়েছে।  সূত্র মারফত জানা যাচ্ছে, রানা রউফ পাক  গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট ছিল।  ভারতের সামরিক শিবিরগুলির ছবি ও তথ্য পাচার করার দায়িত্বে সে ছিল ।

সম্ভবত নেপালে এদের একটা ঘাঁটি আছে। নেপাল থেকেই রানা সীমান্ত পার করে ভারতে  প্রবেশ করে বিহারের বিভিন্ন জায়গায় পৌঁছেছিল।  বিহার থেকে সে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছিল।  রানাকে খুঁজে বের করতে এসটিএফ চিরুনি তল্লাশি শুরু করেছিল, তার আভাস হয়তো এই পাক গুপ্তচর পেয়েছিল। তখন সে পালানোর চেষ্টা  করে। আজ হাবড়া সীমান্ত থেকে তাকে ধরা হয়. কলকাতার টোপসিয়া অঞ্চলে সে কাঠ মিস্ত্রি সেজে থাকতো। তপসিয়ায় হাফিজ নামে এক ব্যক্তি ভারতের জাল আঁধার কার্ড বানিয়ে দিয়েছিল রানাকে। ঐ  ব্যক্তিকেও গেপ্তার করা হয়েছে।

Share this news article