উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

অসৎ উদ্দেশ্যে ? নাকি প্রেমের টানে বেগম এসেছিলেন ভারতে ? 
আজ খবর (বাংলা)  [দেশ[, হাপুর, উত্তরপ্রদেশ, ২৬/০২/২০২৬ :  উত্তরপ্রদেশের হাপুরে এক বাংলাদেশীর বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশ সক্রিয় হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বাংলাদেশের মেহমুদা বেগম ভারতে এসে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন, তারপর তিনি এই দেশের নাগরিকত্ব প্রমান করার জন্যে জাল নথি  বানিয়েছিলেন।  বিভিন্ন সূত্রে এই মহিলার কথা পুলিশ জানতে পেরে যখন জিজ্ঞাসাবাদের জন্যে এই মহিলার বাড়িতে যান, তখন দেখা যায় ঐ  মহিলা পালিয়ে গিয়েছেন। এরপর ঐ  মহিলার বিরুদ্ধে একটি মামলা দিয়ে করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২১ সালে মেহমুদা তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু তিনি আর ফিরে যান নি। এদেশে এসে মোহম্মদ মাশরুফ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। এরপর তিনি বেগম রাণী নাম নিয়ে জাল নথী  বানিয়ে নিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। বাংলাদেশে তিনি আর ফিরে যান নি।
তাঁর বিষয়ে জানতে পেরে পুলিশ ঐ বেগম রাণীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দেখে স্বামী-স্ত্রী দুজনেই পালিয়ে গিয়েছেন।  পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সেই মামলায় অবিলম্বে দুজনকে আদালতে  আত্মসমর্পন করার বার্তা দেওয়া থাকবে।  পুলিশ তদন্ত করে দেখছে বেগম রাণী বাংলাদেশের কোথা থেকে ভারতে এসেছিলেন, কি উদ্দেশ্যে তিনি এ দেশে এসেছিলেন। এই কয়েকটা বছরে তিনি কি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন। তিনি কি অসৎ উদ্দেশ্যে এদেশে এসেছিলেন ? নাকি প্রেমের টানে এখানে এসেছিলেন ?

Share this news article