একসঙ্গে পাঁচ পুরস্কার , জিতে নজর কাড়ল সমৃদ্ধি

একসঙ্গে পাঁচ পুরস্কার , জিতে নজর কাড়ল সমৃদ্ধি

Red And Black Breaking News Covid For Facebook Post 7

আজ খবর ( বাংলা ) [জামালপুর ] বীরভূম ,পশ্চিমবঙ্গ, ০৩/০৯/২০২৬ :  পড়াশোনা ও সাংস্কৃতিক ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি পুরস্কার জিতে সাফল্যের নজির গড়ল জামালপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সমৃদ্ধি রায় ওরফে পাখি রায়।
স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সমৃদ্ধি পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে।

Screenshot 2026 08 27 114913

পাশাপাশি চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে সে। সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও তার সাফল্য উল্লেখযোগ্য। গান, নাচ এবং আবৃত্তি—তিনটি বিভাগেই তৃতীয় স্থান অর্জন করে সমৃদ্ধি।

ad

একসঙ্গে পাঁচটি পুরস্কার জয় করায় খুশি তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। ছোট্ট সমৃদ্ধির এই সাফল্যে গর্বিত এলাকাবাসীও। তার আগামী দিনের সাফল্য কামনা করেছেন সকলে। সঙ্গে আজ খবরের তরফ থেকেও তাকে ধন্যবাদ জানানো হয় ।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *