হলদিঘাটের যুদ্ধে আকবর নয়, জয় হয়েছিল রানা প্রতাপের : মোহন ভাগবত

হলদিঘাটের যুদ্ধে আকবর নয়, জয় হয়েছিল রানা প্রতাপের : মোহন ভাগবত

 

আজ খবর (বাংলা), [দেশ], উদয়পুর, রাজস্থান, ১৭/০৬/২০২৬ :  ইতিহাসে যা বলা হয়েছিল, তা ছিল ভুল এবং বিকৃত, পকৃতপক্ষে হলদিঘাটের যুদ্ধে মুঘলদেরকে পরাজিত করেছিলেন বীর মহারানা প্রতাপ সিং, এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

আজ মহারানা প্রতাপের ৪৮৬ তম  জন্ম বার্ষিকী।  সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে উদয়পুরে হাজির ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি আজ হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকেই জয়ী হিসেবে ঘোষণা করেছেন। তাঁর মতে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল মুঘল শাসনকালে। দেশীয় রাজাদের তুলনায় সেই সময় আক্রমণকারীদের গৌরবকেই মহিমান্বিত করার প্রয়াস থেকেই ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছিল।
সেই সময় ঠিক কি ঘটেছিল তা বোঝার জন্যে সেই সময়কালের অন্যান্য তথ্যগুলিকে ঘেঁটে দেখতে বলেছেন মোহন ভাগবত। তিনি বলেছেন, “বিভিন্ন তথ্যাবলী ও লেখা থেকে দেখা যাচ্ছে, হলদিঘাটের যুদ্ধ শুরুর সময় থেকে সম্রাট আকবরের নেতৃত্বে মুঘল সেনা বাহিনী অনেকটা করে পিছনে যেতে শুরু করেছিল। বিজয়ী সৈন্যরা কখনো পিছিয়ে যান না, এছাড়াও অন্যান্য তথ্য এটা  স্পষ্ট করছে যে হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট আকবর নয়, বরং রানা প্রতাপেরই  জয় হয়েছিল। এতদিন ধরে সত্য পরিবেশিত হয় নি, ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল।” মোহন ভাগবত মনে করেন এবার সত্য সামনে আসা দরকার।
cscad news
Share this news article