নিখোঁজের দেহ মিললো তিস্তা থেকে

jal news1

শুরু হয়েছে পুলিশি তদন্ত 
 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি , পশ্চিমবঙ্গ,২০/০২/২০২৬  : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ মিললো তিস্তা নদী থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

এক ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তিস্তায় মিললো নদীর পাড়ের বাসিন্দা এক ব্যক্তির মৃতদেহ। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিলেন উত্তর সুকান্ত নগর এলাকার বাসিন্দা দীলু মহম্মদ। গ্যাস গোডাউনের ভ্যান চালকের কাজ করতেন দিলু।সন্ধ্যার পর বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে।
কিছু দূরে বিবেকানন্দ পল্লী সংলগ্ন তিস্তা নদী থেকে উদ্ধার হয় দেহ।কোতোয়ালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কি কারনে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Share this news article