শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিন : তারেক রহমন

শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিন : তারেক রহমন

আজঁ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ১০/০৮/২০২৬ :  বাংলাদেশ চায় নয়াদিল্লী দ্রুত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিক। শুধু তাই নয়, মহম্মদ হাদীর হত্যাকারীরা ভারতে আছে দাবি করে, তাদেরকেও ফেরত চাইল ঢাকা।
কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের দায় দায়িত্ব মেনে নিয়ে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের আদালতে শেখ  হাসিনার মৃত্যুহদন্ডের সাজা হয়েছিল, তা সত্বেও তিনি দেশে ফিরতে চান। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন এবং সেই সময় থেকেই  ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন।  ইতিমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে যাতে শেখ হাসিনাকে তাদের হাতে প্রত্যার্পণ করা হয়।
বিগত দুই মাস ধরে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে কাজ করছেন। আজ তিনি  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে শেখ হাসিনার বিষয়ে কথা উঠলে তারেক  রহমান অনুরোধ করেন যাতে শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করা হয় তাঁদের হাতে। শুধু তাই নয়, তাঁর বক্তব্য ওসমান হাদিকে যারা আক্রমন করে হত্যা করেছিল, তারাও ভারতে আছে। তাদেরকেও যেন দ্রুত প্রত্যার্পণ করা হয় বাংলাদেশের হাতে।
আগামী মাসের ১২ ও ১৩ তারিখে ব্রিকস  সম্মেলন রয়েছে নয়া দিল্লীতে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের একটি বিশেষ বৈঠক হতে পারে। সেই বৈঠকে গঙ্গা ও তিস্তা চুক্তি ছাড়াও শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রত্যর্পণের কথা নিশ্চয়ই আলোচনা হবে।
ashtray
ADVT. — Skull Ashtray@ Rs. 284/-  [Click on the image]
Share this news article