ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

kiyev news1

আজ খবর (বাংলা), কিয়েভ,  ইউক্রেন, ২০/০৮/২০২৬ :

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে একাধিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

ad anasuya

হামলায় কিয়েভের একাধিক আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বহুতল ভবনে আগুন ধরে যায়। পাশাপাশি একটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Mind Junction 2

হামলার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন জরুরি পরিষেবার কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ও লজিস্টিক পরিকাঠামো। অন্যদিকে, ইউক্রেনের অভিযোগ, রুশ হামলায় ফের সাধারণ মানুষের বসতবাড়ি ও বেসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ad mousumi

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কিয়েভে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। নতুন করে এই হামলায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

Ad Grafity 2

Share this news article